Thursday, April 2, 2026

অধীর ঘনিষ্ঠ কংগ্রেস নেতা ৫ বারের বিধায়ক মইনুল হক যোগ দিচ্ছেন তৃণমূলে

Date:

Share post:

আগামী ৩০ সেপ্টেম্বর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury) জেলা মুর্শিদাবাদের (Murshidabad) দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোট গ্রহণ। আর ভোটের মুখেই মুর্শিদাবাদে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস (Congress)। জঙ্গিপুর ও সামসেরগঞ্জে ভোটের আগে কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিতে চলেছেন ফারাক্কার (Farakka) ৫ বারের প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক মইনুল হক (Mominul Haque)। তিনি অধীর ঘনিষ্ঠ নেতা বলেই পরিচিত।
সূত্রের খবর, আগামী ২৩ সেপ্টেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মুর্শিদাবাদের দুই কেন্দ্রের প্রচারে যাবেন। জঙ্গিপুরে অভিষেকের হাত ধরেই ঘাসফুল শিবিরে যোগ দেবেন ফারাক্কার প্রাক্তন কংগ্রেস বিধায়ক। তাঁর সঙ্গে জেলা কংগ্রেসের আরও বেশ কয়েকজন কর্মী, সমর্থক দলবদল করবেন তৃণমূলে আসবেন। ফলে অনুগামীদের নিয়ে মইনুল হকের এই দলবদলের ফলে মুর্শিদাবাদে আরও দুর্বল হবে কংগ্রেস, তা বলাই বাহুল্য।

advt 19

Related articles

এবার দুর্দান্ত খেলা হবে: মালদহে পুরনো স্লোগান আরও তীব্র করলেন তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের নির্বাচনের আগে ফের খেলা হবে স্লোগান তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। বৃহস্পতিবার, মালদহের (Maldah)...

প্রাক্তনীদের উদ্যোগে টাকী বয়েজ স্কুলে দুদিন ব্যাপী মেগা হেলথ ক্যাম্প

স্বাস্থ্যই সম্পদ, সুন্দর এক আগামী গড়ে তুলতে সুস্থতাই একান্ত কাম্য। তাই পড়ুয়া এবং অভিভাবকদের স্বাস্থ্য সমস্যার কথা মাথায়...

বিচারকদের গায়ে হাত দেবেন না: প্ররোচনায় পা না দেওয়ার বার্তা মমতার, অভিযোগ সিএস-ডিজি-র বিরুদ্ধে

“যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে দয়া করে প্ররোচনায় পা দেবেন না। আমার উপর বিশ্বাস থাকলে কোনও উত্তেজনায় পা...

IPL: দলের কঠিন সময়ে চোট নিয়েই নামবেন ধোনি? জল্পনা তুঙ্গে

আইপিএলের (IPL) শুরুতেই হারের মুখ দেখতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে (CSK) । দলের কঠিন সময়ে চোট নিয়েই খেলতে...