Tuesday, June 23, 2026

প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ধার ঘেঁষে রাতের অন্ধকারে মহড়া দিচ্ছে চিনা সেনা

Date:

Share post:

ফের কথা রাখল না চিন (China) । ভারত ও চিনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে এর আগে বহুবার বহু বৈঠক হয়েছে (India-Chin Summit) । কিন্তু তা সত্ত্বেও গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অর্থাৎ লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (Line of Actual Control) একেবারে ধার ঘেঁষে যুদ্ধ মহড়া (Battle drill) চালালো চিন। চিনের সরকারি সংবাদমাধ্যম (Chienese News Agency) এই খবর প্রকাশ করেছে এবং এই ঘটনার সত্যতাও স্বীকার করেছে। চিনের জিনজিয়াং প্রদেশে ১৬ হাজার ফুট উচ্চতায় এই মহড়া হয়েছে বলে জানা গিয়েছে। রাতের অন্ধকারে কী ভাবে যুদ্ধ করতে হয়, যথেষ্ট আলো না থাকলেও কীভাবে প্রতিপক্ষের ওপর হামলা চালানো যায় সেই মহড়াই নাকি দেওয়া হয়েছে চিনা সেনাদের (China Military)।

 

চিনের সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এ প্রকাশিত রিপোর্ট অনযায়ী, চিনের সেনাবাহিনীর থিয়েটার কমান্ড জিনজিয়াং প্রদেশে এই মহড়া চালিয়েছে। ভারতের সীমান্ত লাগোয়া এলাকার দায়িত্বে রয়েছে চিনের এই থিয়েটার কমান্ড। ওই সংবাদমাধ্যমের দাবি, নতুন অস্ত্রের সঙ্গে সেনাবাহিনীকে পরিচিত করাতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। ওই রিপোর্টেই দাবি, ভারতের সীমান্ত লাগোয়া ওই এলাকায় ১৬ ফুট উচ্চতায় চিনের একাধিক বাহিনী এই ধরনের মহড়া চালাচ্ছে। ঘুটঘুটে অন্ধকারেও কী ভাবে বন্দুক, কামান ব্যবহার করতে হবে, সেই মহড়াই দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, চিন ওই এলাকায় রকেট লঞ্চার স্থাপন করেছে।

advt 19

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...