Sunday, April 5, 2026

তালিবানের দৌলতে এবার নাম বদলাল আফগানিস্তানের জনপ্রিয় সরকারি বিশ্ববিদ্যালয়ের

Date:

Share post:

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নাম আগেই বদলেছে। মওদ স্কয়ারের নাম বদলে হয়েছে কাবুলের পাবলিক হেলথ স্কোয়ার। তারপর এবার নাম বদলাল দেশের অন্যতম জনপ্রিয় সরকারি বিশ্ববিদ্যালয়ের।

কাবুলের বহু প্রসিদ্ধ সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে দিল তালিবান। আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্টের নামানুসারে নির্মিত  বুরহানুদ্দিন রব্বানী বিশ্ববিদ্যালয়ের নাম বদলে এবার হল কাবুল এডুকেশন ইউনিভার্সিটি।
সোমবার উচ্চ শিক্ষা মন্ত্রকের জারি করা নির্দেশে এই নতুন নামকরণ করা হয়।  নির্দেশিকা স্পষ্ট বলা হয়েছে গত দুই দশকে আফগানিস্তানের জাতিগত ভাষাগত বৈষম্য অনেকটাই বেড়ে গিয়েছে। এতদিন সেই জাতিগত ভিত্তিতেই দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নামকরণ হয়েছে বলে নির্দেশিকায় বলা হয়।
২০০৯  সালে একটি আত্মঘাতী হামলায় মারা যান প্রাক্তন প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রব্বানী। তাঁর নামানুসারেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম করণ করা হয়।

 

advt 19

 

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...