Monday, April 27, 2026

ভোট-পরবর্তী অশান্তি: তথ্যে  অসঙ্গতি, ২৮৭৭-র মধ্যে ১৩৫৬টি অভিযোগ ভুয়ো, সুপ্রিম কোর্টে রাজ্য

Date:

Share post:

ভোট-পরবর্তী অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। দেশের শীর্ষ আদালতে ভোট পরবর্তী অশান্তির মামলায় হলফনামা পেশ করে পশ্চিমবঙ্গ সরকার। এবার সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ রাজ্যের।

রাজ্যের দাবি, ভোট পরবর্তী অশান্তি সংক্রান্ত ২৮৭৭টি অভিযোগ খতিয়ে দেখেছে পুলিশ। যার মধ্যে  ১৩৫৬টি অভিযোগই ভুয়ো। জাতীয় মানবাধিকার কমিশন দ্বারা গঠিত কমিটি দাবি করেছে, মোট অভিযোগের মাত্র ৩ শতাংশ ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য পুলিশ। কিন্তু বাস্তবে তা ৫৮ শতাংশ। রাজ্যে মোট ভোট পরবর্তী অশান্তির মামলা রুজু হয়েছে ১৪২৯টি।

আরও পড়ুন: কলকাতার হাসপাতালে সফল ফুসফুস প্রতিস্থাপন, পূর্ব ভারতে প্রথম বলে দাবি

রাজ্যের দাবি, পুলিশের তরফে ১৪২৯টি মামলা করা হয়েছে। ৬৫২টি অভিযোগের এফআইআর দায়ের করা হয়েছে। যেখানে অভিযুক্ত হিসেবে পাওয়া গিয়েছে ৮ হাজার ৮৫২ জনকে। এর মধ্যে গ্রেপ্তার আত্মসমর্পণ বা আদালতে জামিন পেয়েছেন  ৫ হাজার ১৫৪জন। এছাড়াও CRPC-র সেকশন ৪১এ-তে নোটিশ পাঠানো হয়েছে ২ হাজার ৯৮৯ জনকে। রাজ্যের অভিযোগ, জাতীয় মানবাধিকার কমিশনের তৈরি কমিটি পক্ষপাত দুষ্ট। অভিযোগ সদস্যদের অনেকের বিজেপির সঙ্গে সম্পর্ক রয়েছে।

গত অগাস্ট মাসে ভোট-পরবর্তী অশান্তি মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। অপেক্ষাকৃত কম গুরুতর ঘটনাগুলির ক্ষেত্রে SIT গঠন করার নির্দেশ দেওয়া হয়। এরপরই কলকাতা হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নয় রাজ্য। যায় সুপ্রিম কোর্টে। গত সপ্তাহেই সুপ্রিম কোর্ট  এই মামলায় স্থগিতাদেশ দিয়েছিল। তারপরে আজ, মঙ্গলবার রাজ্যের তরফ হলফনামা দেওয়া হয় সুপ্রিম কোর্টে।

advt 19

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...