Saturday, April 4, 2026

ঘূর্ণাবতের জেরে ফের ভারী বৃষ্টিতে ভিজবে বেশ কিছু জেলা, জারি কমলা সতর্কতা

Date:

Share post:

আজও ভিজবে তিলোত্তমা। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে বুধবার কলকাতায় বৃষ্টির তীব্রতা খানিকটা কমলেও পশ্চিমের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন:গরুর দুধে সোনা”, দিলীপের মন্তব্যকে সমর্থন সুকান্তর

উপকূলের উপরে থাকা ঘূর্ণাবত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। সেইসঙ্গে রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। আর এই জোড়া ফলাতেই শুরু হয়েছে বৃষ্টি। তবে আশ্বিনের বৃষ্টিতে ভরাডুবি অবস্থা ব্যবসায়ীদের। আলিপুর আবহাওয়া দফতরের তরফে মঙ্গলবার দক্ষিণ ২৪পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা, উত্তর ২৪পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আগামীকাল পশ্চিম বর্ধমান, কলকাতা, উত্তর ২৪পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতায় এদিন বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে ।বৃহস্পতিবার আবহাওয়ার অবস্থা খানিকটা হলেও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...