Saturday, March 28, 2026

নীরজের সঙ্গে দেখা করলেন বিন্দ্রা, দিলেন ছোট্ট উপহার ‘টোকিও’কে

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) সোনা জয়ী নীরজ চোপড়ার( Neeraj Chopra) সঙ্গে দেখা করলেন বেজিং অলিম্পিক্সে (beijing olympics)সোনার পদক জয়ী শুটার অভিনব বিন্দ্রা( Abhinav Bindra)। এদিন নীরজের সঙ্গে দেখা করে একটি ছোট্ট কুকুর ছানাও উপহার দিলেন বিন্দ্রা।

এদিন টুইটারে বিন্দ্রা লেখেন,” দারুণ লাগল নীরজের সঙ্গে কথা বলে।” এদিন নীরজকে একটি ছোট্ট কুকুর ছানাও উপহার দেন বিন্দ্রা। যার নাম রাখেন ‘টোকিও’। সেই নিয়ে নীরজের উদ্দেশে বিন্দ্রা লেখেন, “তোমায় আরও অনুপ্রেরণা দিক টোকিও, যাতে ২০২৪ সালে তুমি প্যারিস থেকে সোনা আনতে পারো। আর ‘টোকিও’ যেন তার ভাই বা বোন পায়। যার নাম হবে ‘প্যারিস’।”

অর্থাৎ বিন্দ্রা এক প্রকার ঘোষণাই করে দিলেন প্যারিসে সোনা জিতলে আবারও একটি কুকুরছানা উপহার পাবেন নীরজ।

গোটা বিষয়টি নিয়ে অভিনব বিন্দ্রাকে ধন‍্যবাদ জানিয়েছেন  নীরজ।

আরও পড়ুন:আইপিএলে দুর্নীতির ছায়া ? হুডার পোস্ট নিয়ে তদন্ত বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার

 

Related articles

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...