Friday, June 26, 2026

কোটি কোটি টাকা তছরূপ, ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কোষাধ্যক্ষকে গ্রেফতার করলো CBI

Date:

Share post:

কোটি কোটি টাকা তছরূপের অভিযোগে CBI-এর হাতে গ্রেফতার হলেন ইছাপুর রাইফেল ফ্যাক্টরির (Ichapur rifle factory) কোষাধ্যক্ষ (Treasurer) মধুসূদন মুখোপাধ্যায়।কলকাতার নিজাম প্যালেসে (Nizam Palace) মঙ্গলবার রাতভর জেরার পর আজ বুধবার সকালে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দফায় দফায় জিজ্ঞাসাবাড তার বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় গ্রেফতার করা হয়।

ধৃতকে বুধবার CBI স্পেশ্যাল আদালতে তোলা হবে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০ (বি), ৪৭১ এবং ৪৭৭ (এ) ধারায় মামলা রুজু করা হয়েছে। CBI হেফাজত চাওয়া হবে। আর্থিক তছরূপ কাণ্ডে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির আরও কোনও কর্মী জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রে খবর, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত কোটি কোটি টাকা তছরূপ করেন মধুসূদন মুখোপাধ্যায়। এখনও পর্যন্ত ১ কোটি ৭০ লক্ষ টাকা তছরূপের প্রমাণ মিলেছে। ভুয়ো নথির মাধ্যমে টাকা তছরূপ করেছে বলেই অভিযোগ।

আরও পড়ুন:শিলিগুড়ি পুরসভার দুই প্রাক্তন সিপিএম কাউন্সিলর সহ ৫০ জন তৃণমূলে

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...