Saturday, June 27, 2026

কুণাল ঘোষের শারীরিক অবস্থা স্থিতিশীল, আলোচনা চলছে কলকাতা ফেরানোর বিষয়ে

Date:

Share post:

শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের(Kunal Ghosh)। আইএলএস (ILS) আগরতলা হাসপাতালের(Agartala Hospital) সূত্রে জানা গিয়েছে বর্তমানে স্যালাইন চলছে ওই তৃণমূল নেতার। কিছুটা কমেছে আচ্ছন্ন ভাব। হল্টার মনিটরিং শুরু হয়েছে। এবং বেশ কিছু শারীরিক পরীক্ষা এখনো হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি ত্রিপুরা(Tripura) থেকে কুণাল ঘোষকে কলকাতায় ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে। যদিও তাকে আজ ফেরানো সম্ভব হবে না বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:পাকিস্তানের বাবরকে হারিয়ে বিশ্বজয়ী পঙ্কজ আদবানি

উল্লেখ্য, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ত্রিপুরা পুলিশ। সেই মামলায় তদন্তে সহযোগিতার জন্য পূর্বনির্ধারিত সূচি মেনে মঙ্গলবার বেলা ১১.৪৫-নাগাদ এনসিসি (NCC) থানায় যান তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কুণাল ঘোষ সহযোগিতা করেছেন বলে জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরে থানার তরফে চিঠিও দেওয়া হয়। কিন্তু বেরনোর মুখে অসুস্থ হয়ে পড়েন কুণাল।

এটা নিয়ে অপপ্রচার শুরু করে বিরোধীরা। রটানো হয়, জেরায় অসুস্থ হয়ে পড়েছেন কুণাল ঘোষ। এই ন্যাক্কারজনক গুজবের তীব্র প্রতিবাদ করে তৃণমূল। কুণাল নিজেও টুইটে জানান, সমস্ত জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছ থেকে জেরায় সহযোগিতা করার চিঠি পাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এই ধরনের অপপ্রচারকে তীব্র ধিক্কার জানান তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন তৃণমূল নেতৃত্ব। এরপর বুধবার তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

advt 19

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...