Tuesday, March 17, 2026

অভিষেকের কর্মসূচি স্থগিত, কোর্টেই হবে চ্যালেঞ্জ

Date:

Share post:

স্থগিত করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে বুধবারের ত্রিপুরার কর্মসূচি। মঙ্গলবার রাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে ট্যুইট করে একথা জানানো হয়।

২২ সেপ্টেম্বর আগরতলার বুকে ছিল তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক পদযাত্রা। নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দু-দু’বার (১৫ ও১৬ সেপ্টেম্বর) অনুমতি চাওয়া সত্ত্বেও তা রাজ্য সরকার ফিরিয়ে দিয়েছে ছেঁদো যুক্তিতে যা রাজনৈতিক মহলের কাছে হাস্যকর হয়েছে। প্রথম দু’বার চিঠির উত্তর দিলেও বিস্ময়ের হলো, ২২ তারিখের সভার অনুমতি চেয়ে চিঠির কোনও জবাব দেয়নি ত্রিপুরা সরকার। ফলে আদালতে যেতে বাধ্য হয়েছিল তৃণমূল কংগ্রেস। কোর্টে হার অবসম্ভাবী বুঝে এবার আরও কদর্য পন্থা নিল রাজ্য সরকার। সরকারি আইনের অপপ্রয়োগ করে অগণতান্ত্রিক উপায়ে রাজ্যজুড়ে ১৪৪ ধারা জারির বিজ্ঞপ্তি দেয় সরকার। আসল লক্ষ্য তৃণমূল কংগ্রেসের মিছিল-মিটিং বন্ধ করা। মঙ্গলবার হাইকোর্টের শুনানিতে আদালত জানিয়েছে, রাজ্য সরকারের নীতিগত সিদ্ধান্তের মধ্যে কোর্ট হস্তক্ষেপ করবে না। কিন্তু এখানেই শেষ ভাবার কারণ নেই। তৃণমূল কংগ্রেস পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তৈরি। আদালতের কাছে জানতে চাইবে, একটি নির্বাচিত সরকার নিজেদের ইচ্ছামতো সরকারি আইন বা ক্ষমতাকে প্রয়োগ করতে পারে কিনা! একটি গণতান্ত্রিক দেশের কোনও অঙ্গ রাজ্যে এই ঘটনা ঘটলে বিচার বিভাগ শুধুই কি দর্শক হয়ে থাকবে।

আরও পড়ুন- প্রতিশ্রুতি রাখলেন অভিষেক, ১২ বছর পর পেনশন চালু হচ্ছে ইরা বসুর advt 19

 

spot_img

Related articles

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...