Saturday, June 13, 2026

অভিষেকের মামলার শুনানি ২৭ সেপ্টেম্বর

Date:

Share post:

ইডির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Bandyopadhyay) কোথায় ডাকা হবে তার সিদ্ধান্ত নেবে আদালত। মামলাটির পরবর্তী শুনানির ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন দিল্লি হাইকোর্টের (Delhi High Court) বিচারপতি যোগেশ খান্না (Jogesh Khanna)।

সর্বভারতীয় স্তরে তৃণমূল প্রভাব বিস্তার করার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় জিন্স দিয়ে দলের শীর্ষ নেতাদের হেনস্থা করছে কেন্দ্রের বিজেপি সরকার। কোনও কারণ ছাড়াই কলকাতার নেতাদের তলব করা হচ্ছে দিল্লিতে। অথচ এখনও দেশে কোভিড পরিস্থিতি বর্তমান। সামনে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই পরিস্থিতিতে মঙ্গলবার, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও তাঁর স্ত্রীকে দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে হাজিরা দিতে বলা হয়। সেইসঙ্গে বেশ কিছু নথি নিয়ে যাওয়ারও নির্দেশ দিয়েছিল ইডি। সেই সমন খারিজের আর্জি জানিয়ে অভিষেক এবং রুজিরা দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন। বলেন, তাঁরা কলকাতার বাসিন্দা। তাই দিল্লিতে তাঁদের হাজিরা দেওয়ার ক্ষেত্রে বাধ্য করা যায় না।

কেন্দ্রীয় সংস্থার তরফে বলা হয়, এই মামলার তদন্ত কোনও নির্দিষ্ট কোনও থানা বা এলাকায় তারা করতে পারবেন না।

এরপরে বিচারপতি যোগেশ খান্না ২৭ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

আরও পড়ুন- অভিষেকের কর্মসূচি স্থগিত, কোর্টেই হবে চ্যালেঞ্জ

advt 19

 

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...