Friday, April 3, 2026

শংসাপত্রে ভরসা নেই UK-র, কোভিশিল্ড নিলেও কোয়ারেন্টাইনের নির্দেশিকা ভারতীয়দের জন্য

Date:

Share post:

কোভিশিল্ড নিয়ে সমস্যা নেই, সমস্যা রয়েছে শংসাপত্র নিয়ে। যার জেরেই অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডকে(Covishield) মান্যতা দিলেও ভারতীয়দের ব্রিটেনে যেতে গেলে বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টাইনের নির্দেশিকা জারি করল ব্রিটিশ যুক্তরাষ্ট্র। করোনা পরিস্থিতিতে(Covid situation) বাইরের দেশ থেকে ব্রিটেনে ঘুরতে আসা মানুষদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে ব্রিটেন সরকার। আর সেই নির্দেশিকায় মান্যতা দেওয়া হয়েছে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিনকে।

তবে ভ্যাকসিনের দুটি ডোজকে মান্যতা দিলেও ব্রিটেন সরকারের তরফে জানানো হয়েছে, কোভিশিল্ডের দুটি ডোজ নেওয়ার পরেও ব্রিটেনে গেলে ১০ দিনের আইসোলেশনে (Isolation) থাকতে হবে। ৪ অক্টোবর থেকে জারি হবে নয়া এই নিয়ম। ব্রিটেনে আসার কমপক্ষে ১৪ দিন আগে টিকার দুই ডোজ সম্পূর্ণ করতে হবে। পাশাপাশি ব্রিটেনের নয়া ভ্রমণ নির্দেশিকা গুলিকে অনুমোদন দেওয়া হয়েছে সেগুলি হল, অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, ভ্যাক্সজেভরিয়া, মডার্নার টিকা।

আরও পড়ুন:পেনশনের নথি পেয়েই মমতা-অভিষেককে ধন্যবাদ ইরার, সম্পত্তি নিতে নারাজ সুচেতনা

স্বাভাবিকভাবেই বৃটেনের নতুন এই নীতিতে অস্বস্তিতে ভারত সরকার। মঙ্গলবার ব্রিটিশ সরকারের নয়া ভ্রমণ নির্দেশিকা সমালোচনা করে বিদেশ মন্ত্রকের সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেন, “ব্রিটেনের নয়া নীতি বৈষম্যমূলক। ভারতীয়দের উপর তার প্রভাব পড়বে।”

advt 19

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...