Saturday, April 4, 2026

মমতার জয় নিশ্চিত, সঙ্কীর্ণ মনোভাব থেকে প্রার্থী দিয়েছে বিজেপি, টুইট কুমারস্বামীর

Date:

Share post:

“মিনি ইন্ডিয়া” (Mini India) ভবানীপুরে (Bhawanipur) চোখ গোটা দেশের। ভবানীপুর থেকেই যে ‘২৪-এর সুর বাঁধতে চলেছেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। ফলে ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে আপাত-নিরীহ একটি উপনির্বাচন (By Poll) নয়, বরং দেশ থেকে বিজেপিকে (BJP) উৎখাত করার ডাক।
এবার ভবানীপুর উপনির্বাচনে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হবেন বলে দাবি করলেন কর্নাটকের (Karnataka) প্রাক্তন মুখ্যমন্ত্রী (Ex CM) তথা জনতা দল সেকুলার(JDS)-এর নেতা এইচ ডি কুমারস্বামী (H D Kumarswami). তাঁর মতে, উপনির্বাচনে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে প্রার্থী দিয়ে বিজেপি সঙ্কীর্ণ মনের পরিচয় দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বাঙালির ‘‘প্রকৃত নাড়ীস্পদন ও হৃদস্পন্দন’’ বলে উল্লেখ করেছেন।
https://twitter.com/hd_kumaraswamy/status/1440506194238476301?s=08
ভবানীপুর উপনির্বাচন নিয়ে তৃণমূল নেত্রীর ভূয়সী প্রশংসা করে কুমারস্বামীর টুইট, ‘’বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবেন। তাঁর এই মন্তব্যে অবাক হওয়ার কিছু নেই। গোটা দেশের নজর রয়েছে ওই ভোটের দিকে। কয়েকমাস আগে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ জনাদেশ দিয়েছেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ২১৩টি আসনে জয়লাভ করে মমতা ইতিহাস তৈরি করেছেন। আমার মতে, সেই ফলাফলের কথা মনে রেখে বিজেপির সঙ্কীর্ণ মানসিকতা ছেড়ে বড় মনের পরিচয় দেওয়া উচিত ছিল।’’

advt 19

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...