Wednesday, June 24, 2026

অভিষেকের হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মইনুল হক

Date:

Share post:

আগে থেকেই ঠিক ছিল তিনি যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মইনুল হক। ফরাক্কার ৫ বারের বিধায়ক মইনুল হকের (Moinul Hoque) হাতে দলের পতাকা তুলে দিয়ে কংগ্রেসকে খোঁচা দিয়ে অভিষেক বলেন, ”কংগ্রেস কাজ করছে ঠিকই, কিন্তু পারছে না। হতাশ হয়ে মইনুলদাও দল ছাড়লেন।”

৩০ সেপ্টেম্বর মুর্শিদাবাদের দুই আসনে – জঙ্গিপুর ও সামশেরগঞ্জে বিধানসভা ভোট। জঙ্গিপুরে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচারে গিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই দুপুরেই জাতীয় কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা মইনুল হক চিঠি লিখে দলত্যাগের কথা জানিয়ে দিয়েছিলেন সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi)।

আরও পড়ুন: ভবানীপুর থেকেই শুরু ভারতবর্ষ: সর্ব-ধর্মের জয়গান, কৃষক সমাজকেও বার্তা মুখ্যমন্ত্রীর

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, ”কংগ্রেস মুখে বলছে বিজেপি বিরোধিতার কথা। কিন্তু কাজে তা করছে না। বরং বহিরাগত শক্তিকে সমর্থন করতে সিপিএমের হাত ধরে তৃণমূলের বিরোধিতা করেছে। অধীর চৌধুরী নিজে তৃণমূলের বিরুদ্ধে গোপন আঁতাত করেছেন। এসবের ফল কী হয়েছে? একেবারে শূন্যে নেমে গিয়েছে কংগ্রেস।”

তিনি আরও বলেন,”২০১৬ সাল থেকেই ওরা রাজনৈতিক নীতি-আদর্শ বিসর্জন দিয়ে অনৈতিক জোটে শামিল হয়েছে। এসব দেখে মইনুল হকের মতো নেতাও দলে থাকতে পারেননি। তিনি আমাদের সঙ্গে লড়াই করতে এসেছেন। দিল্লি থেকে বিজেপি সরকার উৎখাত করতে হলে যে তৃণমূলই একমাত্র মামলা, তা সবাই বুঝছেন।”

advt 19

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...