Friday, April 3, 2026

তিনটি পৃথক ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

Date:

Share post:

তিনটি পৃথক ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক মহিলাসহ তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। প্রথম ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মোথাবাড়ি থানার সারাফত এলাকায়। প্রৌঢ়ের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতর নাম সিদ্দিকী সেখ (৬০)। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার বিশাল পুলিশবাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যু তা তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

 

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে হবিপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাঁদপুর এলাকায়। সেখানেও

মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মহিলার মৃত্যু হয়েছে । এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ গত কালকে দুপুরে বাড়ি থেকে গ্রামে খাবার জল আনতে গিয়েছিলেন সেই সময় রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। না বুঝতে পেরে ওই এলাকার তুলসী মন্ডল নামে(৩৭) বছরের এক গৃহবধূ পা দিয়ে দেয়। তার চিৎকারে ছুটে আসেন অন্যান্য প্রতিবেশীরাও। তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কাজল গ্রামীণ হাসপাতালে সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই গৃহবধূর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত গৃহবধূর পরিবার সহ গোটা গ্রামে।

 

তৃতীয় ঘটনাটি ঘটেছে মালদহ জেলার গাজোল থানার নরসিংহডাঙ্গা এলাকায়। সেখানে গতকাল বিকেলে অন্যান্য দিনের মতো জমিতে চাষ করতে গিয়েছিলেন(৩৮) বছর বয়সে হরপ্রসাদ ভট্টাচার্য নামে এক কৃষক। সেখানে ট্রান্সফারমার তার ছিঁড়ে পড়ে ছিল। হাত দিতেই তিনি বিদ্যুৎপৃষ্ট হন। তার চিৎকারে আশপাশের অন্যান্য কৃষকেরা ছুটে আসেন। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় গাজোল গ্রামীণ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই কৃষকের। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে আনা হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত কৃষকের পরিবার সহ গোটা গ্রামে।

advt 19

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...