Saturday, June 20, 2026

ত্রিপুরা: প্রশাসন আইনের মধ্যে থেকে কাজ না করলে আইন অমান্য আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের

Date:

Share post:

“ত্রিপুরার(Tripura) বিজেপি সরকার(BJP govt) যদি আইনের মধ্যে থেকে কাজ না করে সে ক্ষেত্রে আইন অমান্য আন্দোলনের পথে হাঁটবো আমরা। মনে রাখবেন আইন অমান্য আন্দোলনের জন্য কোনও অনুমতির দরকার পড়ে না।” বৃহস্পতিবার আগরতলায় সাংবাদিক বৈঠক করে ঠিক এই ভাষাতেই বিপ্লব সরকারকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা সুবল ভৌমিক(Subal Bhaumik)। শুধু তাই নয়, অন্যায় ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পদযাত্রা আটকে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকেও একহাত নিতে ছাড়েননি তিনি।

আরও পড়ুন-ভবানীপুরে প্রিয়াঙ্কার সমর্থনে প্রচার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর

আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পদযাত্রা করতে চেয়ে প্রশাসনের অনুমতি চাওয়া হলেও প্রশাসনের তরফে সে অনুমতি দেওয়া হয়নি। ১৫, ১৬ ও ২২ সেপ্টেম্বর ৩ বারই নানা অজুহাতে বাতিল করে দেওয়া হয়। শেষ পর্যন্ত যে রুটে পদযাত্রা করার কথা ছিল সেই অঞ্চলে করোনার কারণ দেখিয়ে জারি করা ১৪৪ ধারা। এ প্রসঙ্গে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বিজেপি সরকারকে একহাত নেন সুবল ভৌমিক। তিনি বলেন, কেউ যদি সুস্থ ভাবে মত প্রকাশ করার জন্য শান্তিপূর্ণ আন্দোলন করে সেখানে ১৪৪ ধারা জারি করা যায় না। শুধু তাই নয় তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্যে ১০০% ভ্যাক্সিনেশন হয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা লাগাতার নিম্নগামী, এই অবস্থায় তৃতীয় ঢেউয়ের কারণ দেখিয়ে এই ধরনের নির্দেশিকা নিতান্ত হাস্যকর। মুখ্যমন্ত্রী নিজের সভা করছেন সেখানে করোনা বিধি লাগু হচ্ছে না। বিরোধী রাজনৈতিক দল করো সভা করলেই করোনা বেড়ে যাবে?

আরও পড়ুন-করোনাকালে যারা আত্মহত্যা করেছেন তাদের পরিবার পাবে ক্ষতিপূরণ, আদালতে জানাল কেন্দ্র

পাশাপাশি তিনি আরো বলেন, আসলে বিজেপি বুঝে গিয়েছে ২২ সেপ্টেম্বর এই পদযাত্রায় ২৫ থেকে ৩০ হাজার লোক হওয়ার সম্ভাবনা ছিল আর সেটা বুঝতে পেরেই যেনতেন প্রকারে তা বন্ধ করার জন্য এরা উঠেপড়ে লাগে। তবে তৃণমূলকে এইভাবে আটকানো যাবে না। ত্রিপুরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সভা আমরা করবই। প্রশাসন যদি আইনের মধ্যে থেকে কাজ না করে সে ক্ষেত্রে আইন অমান্য আন্দোলনে নামব আমরা।

advt 19

 

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...