Tuesday, June 23, 2026

ভবানীপুরে প্রিয়াঙ্কার সমর্থনে প্রচার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর

Date:

Share post:

হাইভোল্টেজ ভবানীপুর(Bhawanipur) কেন্দ্রে জোর কদমে প্রচার চালালেও সেভাবে আঁচড় কাটতে পারছে না গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে রাজ্য নেতৃত্বে তরফে আবেদন জানানো হয়েছিল কোন কেন্দ্রীয় নেতাকে প্রচারের জন্য পাঠানোর। সেইমতো বঙ্গে পা রেখেছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী(Hardeep Singh Puri)। ভবানীপুরের বিজেপি(BJP) প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে(Priyanka tibrewal) সঙ্গে নিয়ে দিনভর প্রচার সারলেন তিনি।

আরও পড়ুন:করোনার থাবা এবার ডুরান্ড কাপে, আক্রান্ত আর্মি রেডের ফুটবলার

বৃহস্পতিবার সকালে প্রিয়ঙ্কা টিবরেওয়াল ও দীনেশ ত্রিবেদীকে সঙ্গে নিয়ে এসএসকেএমের কাছে একটি ধাবায় চায়ের আড্ডায় জনসংযোগের মাধ্যমে প্রচার শুরু করেন কেন্দ্রীয় মন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টা নাগাদ কালীঘাট মন্দিরে পুজো দিয়ে কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়ি যান তিনি। সেখান থেকে ফিরে দুপুরে ভবানীপুরের চক্রবেরিয়া রোডে দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন পেট্রোলিয়ামমন্ত্রী। পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়, নাম না করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন হরদীপ। ভবানীপুর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “উনি এখন সামান্য চিন্তিত। আমি অনুভব করেছি উনি ওয়াকিবহাল যে, চোরাস্রোত ওনার বিরুদ্ধে তৈরি হয়েছে। উনিও অনুভব করেছেন ভোট পরবর্তী হিংসা এই ভবানীপুর উপনির্বাচনে বড় ইস্যু হতে চলেছে।” যদিও এই কেন্দ্রে বিজেপি যাকে দিয়েই প্রচার করুক না কেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভবানীপুর থেকে জয়লাভ করবেন সে কথা স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।

advt 19

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...