Saturday, June 27, 2026

ফের চাপে ভারতীয় কুস্তি ফেডারেশন, দেওয়া হল নির্বাসনের হুমকি

Date:

Share post:

ফের চাপে ভারতীয় কুস্তি ফেডারেশন । ভারতীয় কুস্তি ফেডারেশনকে আবার নির্বাসনের হুমকি দিল বিশ্ব কুস্তি নিয়ামক সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। আর এর কারণেই মুশকিলে পড়তে পারে অলিম্পিকে ভারতীয় কুস্তিগিরদের ভবিষ্যৎ।জানা যাচ্ছে, আবার অ্যাড হক কমিটি বসানোর কথা ভাবছে ক্রীড়ামন্ত্রক। তারপরই ভারতীয় কুস্তি ফেডারেশনকে সাবধান করা হয় বিশ্ব কুস্তি নিয়ামক সংস্থার পক্ষ থেকে। দেওয়া হয় নির্বাসনের হুমকি। জানানো হয়, যদি আবার অ্যাড হক কমিটিকে ফিরিয়ে আনা হয়, তাহলে এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হবে।

এই নিয়ে বিশ্ব কুস্তি নিয়ামক সংস্থার তথা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং-এর সভাপতি নিনাদ লালোভিচ ভারতীয় কুস্তি ফেডারেশনকে পাঠানো মেলে লেখেন, “আমরা জানতে পেরেছি, ভারতের ক্রীড়ামন্ত্রক আপনাদের উপর ফের অ্যাড হক কমিটি বসাতে চায়। যদি তৃতীয় পক্ষ ফেডারেশনের দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করে, তা বিশ্ব কুস্তি নিয়ামক সংস্থার নিয়মের বিরুদ্ধে যাবে। সেক্ষেত্রে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ফের আপনাদের সাময়িক ভাবে সাসপেন্ড করতে বাধ্য হবে।“

গতবছর থেকেই ভারতের কুস্তিমহল বিতর্কে জর্জরিত। ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পরেই ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছিল ভারতীয় কুস্তি ফেডারেশনে।সরিয়ে দেওয়া হয় তাকে। এরপরই বিশ্ব কুস্তি নিয়ামক সংস্থা সাসপেন্ড করে দেশের কুস্তি ফেডারেশনকে। যদিও তার কারণ ছিলো, দীর্ঘদিন ধরেই ফেডারেশনে কোনও নির্বাচিত কমিটি ছিল না। সে সময় দেশের কুস্তির দায়িত্ব ছিল ভারতীয় অলিম্পিক সংস্থার অ্যাড হক কমিটির হাতে। যদিও চলতি বছরের ফেব্রুয়ারিতে নিষেধাজ্ঞা উঠে যায়।

কিন্তু কেন আবার এল নির্বাসনের কথা। ঘটনার সূত্রপাত, গত বছরের ডিসেম্বরে নির্বাচন হয় দেশের কুস্তি ফেডারেশনে।নির্বাচনে ব্রিজভূষণ শরণ সিং ঘনিষ্ঠ সঞ্জয় সিং সভাপতি নির্বাচিত হন। যদিও সেই কমিটিকে বাতিল করে ক্রীড়ামন্ত্রক। সেই নিয়েও দীর্ঘদিন অচলাবস্থা চলেছে কুস্তি ফেডারেশনে। সেক্ষেত্রে আবার অ্যাড হক কমিটি বসানোর কথা ভাবতে শুরু করে ক্রীড়ামন্ত্রক। আর তার পরই সাবধান করা হয় কুস্তি ফেডারেশনকে সামধান করে বিশ্ব কুস্তির নিয়ামক সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং।

আরও পড়ুন- কেকেআর-পাঞ্জাব ম্যাচের মাঝেই মেজাজ হারালেন গৌতম গম্ভীর, ভাইরাল ভিডিও

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...