Wednesday, June 24, 2026

করোনার থাবা এবার ডুরান্ড কাপে, আক্রান্ত আর্মি রেডের ফুটবলার

Date:

Share post:

ক্রিকেটের( Cricket) পর এবার ফুটবল( Football)। করোনার ( Corona) থাবা এবার ডুরান্ড কাপেও( Durand Cup)। করোনায় আক্রান্ত হলেন আর্মি রেডের ফুটবলার। যার কারণে শুক্রবার বন্ধ হয়ে গেল আর্মি রেড ও বেঙ্গালুরু ইউনাইটেডের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। তবে  ঠিক কত জন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। কল্যাণীতে হওয়ার কথা ছিল এই ম্যাচটি।

শুক্রবারই কল‍্যাণীতে হওয়ার কথা ছিল আর্মি রেড ও বেঙ্গালুরু ইউনাইটেডের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। কিন্তু আর্মি রেডের ফুটবলার করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পর শুক্রবারের ম্যাচে না খেলার সিদ্ধান্ত নেয় আর্মি রেড। ফলে ম‍্যাচ না খেলা হলেও সেমিফাইনালে উঠে গেল বেঙ্গালুরু ইউনাইটেড।

এদিন ডুরান্ড আয়োজকদের তরফ থেকে জানানো হয়,”ফুটবলার, কর্তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমরা পদক্ষেপ করেছি। বাকি প্রতিযোগিতাও যাতে ঠিক ভাবে চালানো যায় সেই দিকেই আমাদের নজর। সুষ্ঠুভাবে এই টুর্নামেন্ট আয়োজন করাই এখন লক্ষ‍্য।”

আরও পড়ুন:ছোটবেলার ক্লাব স্যান্টোসের জন্য গান গাইলেন পেলে, ভাইরাল ভিডিও

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...