Tuesday, June 16, 2026

ছোটবেলার ক্লাব স্যান্টোসের জন্য গান গাইলেন পেলে, ভাইরাল ভিডিও

Date:

Share post:

ছোটবেলার ক্লাব স্যান্টোসের জন্য গান গাইতে দেখা গেল পেলেকে( Pele)। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছেন তাঁর মেয়ে কেলি নাসিমেন্টো। পেলের এই রূপ দেখে উচ্ছসিত তাঁর ভক্তরা। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও।

চলতি মাসে পরপর দু’বার হাসপাতালে ভর্তি হতে হয়েছে ফুটবল সম্রাটকে। এক বার অস্ত্রোপচারও হয়েছে তাঁর। তারপরই পেলের শারীরিক সমস্যা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাঁর ভক্তরা। কিন্তু তাঁর এই ভিডিওটি দেখে সেই উদ্বেগ অনেকটাই কেটেছে ভক্তদের। কিন্তু ভিডিওটি দেখে বোঝাই গিয়েছে, শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ নন পেলে। মানসিক ভাবে চাঙ্গা থাকলেও, শারীরিক ভাবে এখনও অসুস্থ রয়েছেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার।

এদিন পেলের মেয়ে কেলি নাসিমেন্টো একটা ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় ব্রাজিলের বিখ্যাত দুই গায়ক মার্সিয়া এবং মাইকনের সঙ্গে স্যান্টোসের থিম সং গাইছেন পেলে। সেখানে কেলি লেখেন,”এর থেকে ভাল কিছু হতে পারে না।” আর এই ভিডিও পোস্ট করতেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CUIbHwGlzEu/?utm_medium=copy_link

আরও পড়ুন:‘ডার্বির কথা শুনেছি, মুখিয়ে রয়েছি লাল-হলুদ জার্সি পড়ে মাঠে নামতে’ বললেন লাল-হলুদের নতুন বিদেশী

 

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...