Saturday, April 4, 2026

কালীঘাটে মৃতদেহ নিয়ে বিক্ষোভ, রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা

Date:

Share post:

সদ্য বিজেপি (BJP) রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majunder)। উচ্চশিক্ষিত, অধ্যাপক বলেই পরিচিত। কিন্তু রাজনীতির ময়দানে তাঁর পূর্বসূরী দিলীপ ঘোষের (Dilip Ghosh) পথেই যে তিনি হাঁটতে চলেছেন, সেটা বুঝিয়ে পদে পদে বুঝিয়ে দিচ্ছেন সুকান্ত। এমনকী, মৃত্যু নিয়েও রাজনীতি করছেন তিনি। গতকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর (CM) কালীঘাটের বাড়ির (Kalighat Residence) সামনে তুলকালাম কাণ্ড ঘটান রাজ্য বিজেপির নবনিযুক্ত সভাপতি।
দলের এক নেতার মৃতদেহ নিয়ে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। রাস্তা আটকে সমর্থকদের নিয়ে বসে পড়েন সুকান্ত। বৃষ্টিস্নাত কলকাতায় সন্ধ্যার সময় অফিস ফেরৎ যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েন। সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, জ্যোতির্ময় সিং মাহাতো, বারাকপুরের সাংসদ অর্জুন সিংরা।
মৃত বিজেপি নেতার দেহ নিয়ে বিক্ষোভের জেরে নবনিযুক্ত রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার-সহ একাধিক নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কালীঘাট থানার পুলিশ (Kalighat Police Station)।
ওই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় কালীঘাটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির এলাকা অর্থাৎ হাই সিকিউরিটি জোনের নিরাপত্তা বজায় রাখা কার্যত কঠিন হয়ে ওঠে। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি।

advt 19

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...