Saturday, April 4, 2026

ফের জম্মু-কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম ৩

Date:

Share post:

সাতসকালেই নিয়ন্ত্রণ রেখা বরাবর অস্ত্রশস্ত্র নিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল ৫ সন্দেহভাজন ব্যক্তি। নজরে পড়তেই তাদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। সেনার গুলিতে তিন অনুপ্রবেশকারীর মৃত্যু হলেও বাকি দুইজন নিয়ন্ত্রণরেখা পার করে পালিয়ে যায়। নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:পেগাসাস মামলায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, এই নিয়ে চলতি মাসেই জম্মু-কাশ্মীর নিয়ন্ত্রণরেখা বরাবর দু’দুবার জঙ্গি অনুপ্রবেশ আটকানো হল। বৃহস্পতিবার সকালে উত্তর-কাশ্মীরের উরি এলাকায় অনুপ্রবেশকারীদের দেখতে পায় নিরাপত্তা বাহিনী। এরপরই তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। গুলির আঘাতে তিন অনুপ্রবেশকারীর মৃত্যু হয়। সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ডিপি পাণ্ডে একটি প্রেস বিবৃতিতে জানান, নিহত ওই অনুপ্রবেশকারীদের মধ্যে একজন পাকিস্তানের নাগরিক। বাকি দু’জনের পরিচয় এখনও জানা যায়নি।

সেনাবাহিনীর উরি বেসের কম্যান্ডিং অফিসার জানিয়েছেন,নিহত ওই তিন সন্ত্রাসবাদীর কাছ থেকে ৫টি একে-৪৭, ৭টি পিস্তল, ৫টি একে ম্যাগাজিন, ২৪টি ইউবিজিএল গ্রেনেড, ৩৮টি চিনা গ্রেনেড, ৭টি পাকিস্তানি গ্রেনেড উদ্ধার হয়েছে। এছাড়াও কিছু শুকনো খাবার ও পাকিস্তানি মুদ্রায় ৩৫ হাজার টাকা উদ্ধার হয়েছে।

advt 19

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...