Monday, April 13, 2026

১৪৪ ধারা অমান্য করে আগরতলায় বিজেপির কর্মসূচি, থানায় অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) পদযাত্রা আটকাতে করোনার বাড়বাড়ন্তের কারণ দেখিয়ে ১৪৪ ধারা জারি করেছে বিপ্লব দেবের সরকার। তবে সেই ১৪৪ ধারা অমান্য করে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালের(Ramdas Athawale) উপস্থিতিতে আগরতলায় দলীয় কর্মসূচি করেছে বিজেপি(BJP)। সব দেখেও প্রশাসনের তরফে কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনার জেরে দ্বিচারিতার অভিযোগ তুলে শুক্রবার পশ্চিম ত্রিপুরা থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল(TMC)। পাশাপাশি জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালের উপস্থিতিতে আগরতলার মুক্তধারা মঞ্চে বিপুল কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে দলীয় কর্মসূচি করে বিজেপি। অথচ ওই অঞ্চলে ১৪৪ ধারা লাগু করেছে প্রশাসন। বিজেপির দলীয় কর্মসূচি ক্ষেত্রে অবশ্য কোনরকম আইনি তৎপরতা দেখায়নি প্রশাসন। এই ঘটনার জেরেই শুক্রবার আগরতলা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। একইসঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ও পুলিশ সুপারের কাছেও এই মর্মে অভিযোগ পত্র পাঠিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল।

আরও পড়ুন:ভবানীপুরের সভায় পেগাসাস নিয়ে তোপ মুখ্যমন্ত্রীর

এ প্রসঙ্গে তৃণমূলের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, ১৪৪ ধারা জারি করা হলে তা সকলের জন্য লাগু হবে। বিজেপিতো আইনের ঊর্ধ্বে যেতে পারে না। তাহলে কেন আইন ভঙ্গ করে রাজনৈতিক কর্মসূচি পালন করল বিজেপি। কেন পুলিশের তরফে এ বিষয়ে কোনো রকম পদক্ষেপ নেওয়া হলো না। এই মর্মে এদিন থানায় অভিযোগ দায়ের করেছি আমরা। পাশাপাশি জেলাশাসক ও পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানানো হয়েছে। একইসঙ্গে তৃণমূলের তরফে আরো জানানো হয়, প্রশাসন এসব দেখেও নিশ্চুপ হয়ে রয়েছে। বিজেপির হাতের পুতুলের মত কাজ করে চলেছে ত্রিপুরার প্রশাসন।

advt 19

 

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...