Tuesday, June 23, 2026

দলনেত্রীর সমর্থনে দেওয়াল লিখনকে শিল্পের পর্যায়ে নিয়ে গেল TMCP

Date:

Share post:

ভবানীপুর উপনির্বাচনকে (Bhawanipur By Poll) কেন্দ্র করে শুরু শুরু থেকেই জোর কদমে প্রচার চালাচ্ছে শাসক তৃণমূল কংগ্রেস (TMC)। খোদ দলনেত্রী প্রার্থী হওয়ায় এই ভোটকে কেন্দ্র করে প্রবল উৎসাহ শাসক দলের সমস্ত স্তরের নেতা-কর্মীদের। প্রিয় নেত্রীকে রেকর্ড মার্জিনে জেতাতে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) সমর্থকদের মধ্যে। ছাত্র রাজনীতি থেকেই উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তাই ছাত্রসমাজ চাইছে ভবানীপুর উপনির্বাচনের মধ্য দিয়ে গোটা দেশকে নেত্রীর বার্তা পৌঁছে দিতে।
দলনেত্রীর সমর্থনে ছাত্র পরিষদ সমর্থকরা কোভিড বিধি (Covid Protocal) মেনে যেমন ছোট ছোট মিটিংয়ে যোগ দিচ্ছেন, একইভাবে চলছে অভিনব প্রচার ও দেওয়াল লিখন (Wall Writing Campaign)। ৭১ নম্বর ওয়ার্ডে বলরাম বোস ঘাট সংলগ্ন এলাকায় দেওয়াল লিখনের মধ্য দিয়ে নেত্রীর বার্তা তুলে ধরেছে তৃণমূল ছাত্র পরিষদ। এই গলিতেই দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি। যাতায়াতের পথে যা নজরে এসেছে তাঁরও।
তৃণমূল ছাত্র পরিষদ রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, দক্ষিণ কলকাতার ছাত্র-যুব নেতা সার্থক বন্দ্যোপাধ্যায় সহ একঝাঁক ছাত্র পরিষদ সমর্থকরা যখন তাঁদের প্রিয় দিদির সমর্থনে দেওয়াল লিখছিলেন, ঠিক সেই সময় সেখান থেকে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থামিয়ে বেশ কিছুক্ষণ অভিনব এই দেওয়াল লিখনগুলি দেখেন। ছাত্র-ছাত্রীদের তিনি সাবধানে কাজ করার পরামর্শ দেন।

advt 19

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...