Saturday, April 4, 2026

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গুলাব’, রবিবার থেকেই রাজ্যে শুরু দুর্যোগ

Date:

Share post:

শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ। আগামী ১২ ঘণ্টার মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ‘গুলাব’। তবে কলকাতা নয়, ওড়িশা ও অন্ধ্র উপকূলে ‘গুলাব’ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এ রাজ্যেও ‘গুলাব’-এর প্রভাব পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাই শুরু হয়েছে সতর্কতা। একনজরে দেখে নিন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে-

  • আবহাওয়া দফতর সূত্রের খবর, গোপালপুরের কাছে কলিঙ্গপত্তনমে রবিবার বিকেল ৩টে থেকে ৫টার মধ্যে আছড়ে পড়বে ‘গুলাব’।
  • রবিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতেও রবিবার থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • সোমবার দুই ২৪ পরগনা ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে।
  • মঙ্গলবার থেকে কলকাতাতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে ।

‘গুলাব’-এর মোকাবিলায় ইতিমধ্যেই লালবাজারে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কোনও সমস্যায় কন্ট্রোল রুমে যোগাযোগ করুন-২২১৪-১৮৯০ এবং ২২১৪-১৮৯৪ নম্বরে  । পরিস্থিতি মোকাবিলায় বিশেষ দল গড়ল কলকাতা পুলিশ। দলে থাকছেন কলকাতা পুরসভা, পূর্ত দফতর, দমকল ও CESC-র প্রতিনিধিরা। লালবাজারের কন্ট্রোল রুমে খোলা হয়েছে ইউনিফায়েড কম্যান্ড সেন্টার। দুর্যোগ মোকাবিলায় ‘নবান্ন’-এ  বিকেল সাড়ে পাঁচটায় বৈঠকে বসতে চলেছেন মুখ্যসচিব।

আরও পড়ুন:মহালয়া থেকে “ফুড সেফটি ড্রাইভ”-এ পুরসভা

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...