Wednesday, April 8, 2026

অক্টোবরেই কাজে ফিরছেন ‘নতুন মা ‘ নুসরত

Date:

Share post:

সব ঠিক থাকলে সম্ভবত অক্টোবরেই কাজে ফিরছেন নতুন মা নুসরত জাহান (Nusrat Jahan) । ছবির নাম‘জয় কালী কলকাত্তেওয়ালি’। পরিচালক সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ। এই ছবিতে ‘রাকা’ নামের এক সাহসিনী -একাকিনী নারীর চরিত্রে দেখা যাবে নুসরতকে। নুসরতের বিপরীতে রয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। প্রথম দিনের শ্যুটিং হবে রাজারহাটে। নুসরতের ছেলে এখন খুবই ছোট । এই দুধের শিশুকে নিয়ে কি সম্পূর্ণ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে পারবেন নুসরত ? যদিও পরিচালকদ্বয় আশ্বাস দিয়েছেন যে নুসরত নিজে কাজ করতে রাজি থাকলে তারা তাদের দিক থেকে সব রকম ভাবে সহযোগিতা করবেন। সদ্য মা হওয়া নুসরতকে কি শারীরিকভাবে সেরকমই ফিট ফিট আছেন ? শুটিং শুরু হলেই যাবতীয় প্রশ্নের উত্তর মিলবে অন্তত টালিগঞ্জের অন্দরের খবর এমনই অন্তত টালিগঞ্জের অন্দরমহলের খবর এমনই

 

সুদেষ্ণা-অভিজিতের ছবিতে বরাবরই সম্পর্ক আর রহস্য-রোমাঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এই ছবিও তার ব্যতিক্রম হবে না ধরে নেওয়াই যায় এই প্রজন্মের তিন বন্ধু অনীশ, সুজয় ও মিলি কাজের অভাবে পকেটমারি করতে শুরু করে। এর মধ্যে হঠাৎই শহর থেকে উধাও হয়ে যায় একটি প্রাচীন কালীমূর্তি। এই ঘটনাকে ঘিরেই গল্প এগোবে। অনীশের জীবনে রাকা কীভাবে আসবে সেটাও গল্পের একটি মোড়। অনীশের চরিত্রে

অভিনয় করছেন সোহম। এ ছাড়াও থাকছেন, কাঞ্চন মল্লিক, সুস্মিতা চট্টোপাধ্যায়, সোমরাজ মাইতি, অনির্বাণ চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা রতি পাল, সুমিত সমাদ্দার, বুদ্ধদেব ভট্টাচার্য। চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত। গানে স্যাভি। একটি গান গেয়েছেন অর্ক মুখোপাধ্যায়। ‘জয় কালী কলকাত্তেওয়ালি’ সম্ভবত আগামী বছর মুক্তি পাবে।

advt 19

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...