Sunday, April 5, 2026

নিজের পাড়া থেকে ভারত জুড়ে খেলার ডাক দিয়ে প্রচার শেষ করলেন মমতা

Date:

Share post:

ভবানীপুরে তিনি যতবারই লড়েছেন, নিজের পাড়া হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকেই তাঁর নির্বাচনী প্রচার শেষ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার ব্যতিক্রম ঘটল না। ৩০ সেপ্টেম্বর উপনির্বাচনের আগে রবিবার কালীঘাট মন্দিরের অদূরে নিজের বাসভবন সংলগ্ন এলাকা থেকে নির্বাচনী প্রচার শেষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর নিজের পাড়া থেকেই ভারত জয়ের ডাক দিলেন। ডাক দিলেন নতুন করে খেলার। তাঁর মুখে ফের জোরালো ভাবে শোনা গেল অতি জনপ্রিয় “খেলা হবে” স্লোগান। যে স্লোগানকে সামনে রেখে একুশের নির্বাচনে বাংলা জয় করেছিলেন তিনি।

প্রচারেই শেষ লগ্নে তৃণমূল নেত্রী বলেন, ”ভবানীপুর থেকে আবার নতুন করে খেলা শুরু। সেই খেলা শেষ হবে ভারত জয়ের মধ্যে দিয়ে। সর্বভারতীয় স্তরে আমরা লড়ব, জিতব। জয় বাংলার খেলায় আমরা আগেই জিতেছি। এবার দেশের মাটিতেও জিতব।” একইসঙ্গে প্রতিবেশীদের উদ্দেশে ঘরের মেয়ে মমতার বার্তা, ”সকলে মাথা ঠান্ডা রাখুন। ৩০ তারিখ সময়মতো ভোটটা দিন। ১ নং বোতাম টিপে তৃণমূলকে ১ নম্বর করুন।”

আরও পড়ুন- ভবানীপুরে পরপর প্রচার সভা থেকে একযোগে বিজেপি-কংগ্রেসকে বিঁধলেন অভিষেক

তৃণমূল নেত্রীর শেষ প্রচার সভায় তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন, অভিষেকে বন্দ্যোপাধ্যায়, বিধায়ক-অভিনেত্রী লাভলী মৈত্র, সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তী, কার্তিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

advt 19

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...