Saturday, March 28, 2026

সংযুক্ত কিষান মোর্চার ডাকা ভারত বনধে মিশ্র সাড়া উত্তরবঙ্গে

Date:

Share post:

সংযুক্ত কিষান মোর্চার ডাকা ভারত বনধের সমর্থনে সোমবার সকাল থেকেই রাস্তায় নামে বনধ সমর্থকরা। জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি জেলা জুড়ে একই চিত্র। বনধকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ বাহিনী। তাই সকালের দিকে বনধের কিছুটা প্রভাব পড়লেও বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিকের পথে। সকালে জলপাইগুড়ি শহরের নেতাজিপাড়া বাসস্ট্যান্ডে বাস আটকে দিল বনধ সমর্থনকারীরা। একইভাবে ধূপগুড়িতে যানবাহন আটকায় বনধ সমর্থকরা। বনধের সমর্থনে মিছিল বের করা হয়। তবে সকাল থেকে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। বেসরকারি যানবাহন সেভাবে এখনো রাস্তায় না নামলেও জলপাইগুড়ির রাস্তায় নেমেছে সরকারি বাস।

তবে বেলা বাড়ার সাথে সাথে জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ বাহিনী এসে বনধ সমর্থনকারীদের হটিয়ে বাস চলাচল স্বাভাবিক করে। তবে জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় বাজার এলাকায় বনধের প্রভাব রয়েছে। বনধের প্রভাব পড়তে পারে চা বলয়েও। জেলার ধূপগুড়ি, ময়নাগুড়ি ক্ষেত্রেও একই চিত্র।

advt 19

Related articles

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...