Tuesday, April 7, 2026

মঙ্গলবার দুই গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করতে পারে হাইকোর্ট

Date:

Share post:

মঙ্গলবার দুই গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করতে পারেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা PAC-র চেয়ারম্যান পদে বিধায়ক মুকুল রায়কে মনোনীত করা নিয়েই হাইকোর্টে মামলা করেছিলেন বিজেপি অম্বিকা রায়৷ এই মামলার শুনানি শেষ হলেও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রায়দান স্থগিত রেখেছিলেন৷ হাইকোর্ট সূত্রে খবর, মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা করবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷

ঠিক এর পরেই ভবানীপুর নির্বাচনের মুখ্যসচিবের ‘সাংবিধানিক সংকট’ শব্দ উল্লেখ করে নির্বাচন কমিশনকে লেখা চিঠি এবং নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির ৬ ও ৭ অনুচ্ছেদ সংক্রান্ত বিষয়ে মামলারও রায় ঘোষণার কথা। তবে এই মামলা বা রায়দানের সঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বরের ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের কোনও সম্পর্ক নেই৷ নির্বাচন নির্ধারিত দিনেই অনুষ্ঠিত হবে৷

হাইকোর্টের প্রবীণ আইনজীবীদের ধারণা, মুকুল রায়-মামলায় শাসক দল কিছুটা স্বস্তি পেলেও মুখ্যসচিবের ‘সাংবিধানিক সংকট’ শব্দ উল্লেখ করে নির্বাচন কমিশনকে লেখা চিঠি লেখার বৈধতা চ্যালেঞ্জ করা মামলার রায়ে রাজ্য সরকার বা শাসক দল কিছুটা অস্বস্তিতে পড়তে পারে৷ তবে এ সবই প্রবীণ আইনজীবীদের একাংশের অনুমান৷ এখন দেখার হাইকোর্ট ঠিক কী রায় ঘোষণা করেন৷

আরও পড়ুন- অ্যামাজনকে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি ২.০’ বলে আক্রমণ পঞ্চজন্যের advt 19

 

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...