Tuesday, April 7, 2026

সুস্থ-দীর্ঘায়ু চান? খাদ্য তালিকায় আখরোট রাখুন পরামর্শ গবেষকদের

Date:

Share post:

অমরত্বের লোভ কমবেশি বেশিরভাগ মানুষেরই আছে। যদিও সেটা যে সম্ভব নয় তা জানেন সকলে। তবে, দীর্ঘায়ু কামনা করেন অনেকেই। নীরোগ ও দীর্ঘ জীবন পেতে আখরোট (Walnut) ম্যাজিকের মতো কাজ করে। অন্তত তেমনটাই বলছেন গবেষকরা। সপ্তাহে অন্তত পাঁচবার আখরোট খেলে আয়ু বাড়ে। অকাল মৃত্যুর আশঙ্কাও কমে।

সম্প্রতি আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের (America Harvard University) একটি সমীক্ষা করে। তাতে দেখা যায়, আখরোট শরীর সুস্থ রাখার জন্য একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান। ‘নিউট্রিয়েন্টস’ পত্রিকায় প্রকাশিত হার্ভার্ডের বিজ্ঞানীদের সেই গবেষণাপত্রে বলা হয়েছে, যাঁরা নিয়ম মেনে পুষ্টিকর খাওয়াদাওয়া করেন না, তাঁদের বেশি করে সাহায্য করে আখরোট। এটি খেলে পুষ্টির ঘাটতি অনেকটাই মেটানো সম্ভব।

গবেষণায় অনুযায়ী, সপ্তাহে বার পাঁচেক আখরোট খেলে অকাল মৃত্যুর আশঙ্কা কমে। আয়ু বাড়ে ১.৩ বছরের মতো। হৃদরোগে মৃত্যুর আশঙ্কাও প্রায় ২৫ শতাংশ কমে।

এই বিষয়ে একটি সমীক্ষা চালানো হয় ১৯৯৮ থেকে ২০১৮ পর্যন্ত। ২০ বছরে ৬৭,০১৪ মহিলা এবং ২৬,৩২৬ পুরুষের স্বাস্থ্য সম্পর্কে তথ্য জোগাড় করা হয়। প্রতি চার বছরে তাঁদের খাদ্যাভ্যাসে কী পরিবর্তন এসেছে তাও জানা হয়। দেখা হয়, এঁদের মধ্যে কে সপ্তাহে কত বার আখরোট খেয়েছেন। যাঁরা চিনে বাদাম বা কাঠবাদাম খেয়েছেন তাঁদের তথ্যও আলাদা ভাবে রাখা হয়। সব তথ্য খতিয়ে দেখে গবেষকদের ধারণা হয়, যাঁরা নিয়মিত আখরোট খেতেন, তাঁরা শারীরিক ভাবে অনেক সচল।

আরও পড়ুন- লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু রাজ্য সরকারের

advt 19

 

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...