Saturday, June 27, 2026

সম্প্রীতির নজির! মন্দির বাঁচাতে আদালতের দ্বারস্থ মুসলিমরা

Date:

Share post:

মন্দির বাঁচাতে আদালতে গিয়ে ভারতীয় সম্প্রীতির নজির দেখালেন দিল্লির মুসলিমরা। দিল্লির জামিয়া নগরের নুর নগর এলাকায় একটি মন্দির অবৈধভাবে ভেঙে ফেলার পরিকল্পনা বানচাল করে দিতে দিল্লি হাইকোর্টে আবেদন জানালেন এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দারা। মুসলিম সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে এক আবেদনে হাইকোর্টকে জানানো হয়, এলাকার কিছু অসাধু প্রোমোটার ওই মন্দির ভেঙে বহুতল গড়ে তুলতে চায়। ওই প্রোমোটাদের সঙ্গে যোগ দিয়েছে কিছু স্থানীয় দুষ্কৃতী। কিন্তু তাঁরা চান না, কোনোভাবেই ওই মন্দিরটি ভেঙে ফেলা হোক।

ওই আবেদনে আরও বলা হয়েছে, মন্দিরটি ভেঙে ফেলার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি মূর্তি সরিয়ে ফেলা হয়েছে। এমনকী, মন্দির চত্বরে থাকা একটি ধর্মশালা খুব দ্রুত ভেঙে ফেলা হয়েছে। দীর্ঘ ৫০ বছর আগে মন্দিরটি তৈরি হয়েছিল। সেখানে প্রতিদিনই পুজোপাঠ হয়ে থাকে। মন্দিরটি যাতে অসাধু প্রমোটাররা কোনওভাবেই ভাঙতে না পারে সে বিষয়ে হস্তক্ষেপ করুক আদালত।

আরও পড়ুন- দিল্লির দাঙ্গা ছিল পূর্ব-পরিকল্পিত ষড়যন্ত্র, পর্যবেক্ষণ হাইকোর্টের

শুধু তাই নয় ওই আবেদনে বলা হয়েছে, মন্দির ভাঙাকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনওভাবেই অশান্তি না ছড়ায় সে বিষয়টিও যেন সুনিশ্চিত করে আদালত। ওই আবেদনের প্রেক্ষিতে দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব সচদেবের নেতৃত্বাধীন বেঞ্চ ইতিমধ্যেই দিল্লি পুলিশকে এক নির্দেশ জানিয়েছে, কোনওভাবেই যাতে ওই মন্দিরের গায়ে একটি আঁচড়ও না লাগে তা দেখবে পুলিশ। পাশাপাশি এলাকায় যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে সে বিষয়েও পুলিশকে যথাযথ পদক্ষেপ করতে বলা হয়েছে। জামিয়ানগর এলাকার এই ঘটনা গোটা দেশের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন বলে সকলেই মনে করছেন। advt 19

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...