Tuesday, April 7, 2026

চাপে পড়ে বিতর্কিত মেধাতালিকা প্রত্যাহার বিশ্বভারতীর

Date:

Share post:

চাপের মুখে শেষপর্যন্ত এমএড-র প্রবেশিকা পরীক্ষার বিতর্কিত মেধাতালিকা ওয়েবসাইট থেকে মুছে দিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার বদলে নতুন তালিকা প্রকাশ হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য , বিশ্বভারতীতে যাঁরা এমএড কোর্সে ভর্তি হতে চান, তাঁদের প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষার ফলাফল বা মেধাতালিকার ভিত্তিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়। কিন্তু করোনা আবহে এবার পরীক্ষা হয়েছে অনলাইনে । আসন সংখ্যা ৫০। তার অর্ধেক অর্থাৎ ২৫ টি আসন বহিরাগতদের জন্য সংরক্ষিত। ১৪ সেপ্টেম্বর অনলাইনে এমএড-র প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন অন্যন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। মঙ্গলবার প্রকাশিত হয় মেধাতালিকা। সেখানে দেখা যায় ১০০ নম্বরের পরীক্ষায় ভাষা বিভাগের ২ পড়ুয়ার প্রাপ্ত নম্বর ২০০.২৮। আর তা নিয়ে শুরু হয় বিতর্ক।

আরও পড়ুন- বিজেপি যোগের জল্পনা উস্কে অমিত শাহের বাসভবনে গেলেন অমরিন্দর সিং! advt 19

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...