Saturday, June 27, 2026

বিজেপি যোগের জল্পনা উস্কে অমিত শাহের বাসভবনে গেলেন অমরিন্দর সিং!

Date:

Share post:

কয়েকদিন আগেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। তারপর থেকেই বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা চলছিল। এর মধ্যেই কংগ্রেসের প্রবীণ নেতা অমরিন্দর সিং গেলেন বিজেপি নেতা অমিত শাহের বাসভবনে। রাজ্যের শীর্ষ পদ থেকে সরে দাঁড়ানোর কয়েক দিন পরেই কেন তিনি বিজেপি নেতার বাড়িতে? উঠছে প্রশ্ন।

আজ, বুধবার সন্ধে ৬ টায় অমিত শাহের বাসভবনে গিয়েছিলেন অমরিন্দর সিং। এক ঘণ্টার বেশি সময় ধরে তিনি শাহর সঙ্গে বৈঠক করেন। সাংবাদিকরা অমরিন্দর সিংকে বিজেপিতে যোগদানের কথা জিজ্ঞেস করলে তিনি বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন।

আরও পড়ুন-গোয়ায় নতুন সূর্যোদয় হবে, আমাদের লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে: অভিষেক

চলতি মাসের শুরুর দিকে অমরিন্দর সিং পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর আগেই তাঁর ইস্তফা দেওয়া রাজনৈতিক মহলের একাংশ ভালো চোখে নিতে পারেনি। টিম অমরিন্দর সিং আজকের সাক্ষাৎকারকে সৌজন্য সাক্ষাৎ বলেই আখ্যা দিয়েছে। তবে এই সাক্ষাৎ যে নেহাত সৌজন্যের নয়, সেটা ভালোভাবেই টের পাচ্ছে রাজনৈতিক মহল।

বিগত কয়েক বছর ধরেই অমরিন্দর সিং বনাম নভজ্যোত সিং সিধুর দ্বন্দ্ব চলছে। তবে সম্প্রতিই তা চরমে ওঠে। সিধু পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব গ্রহণ করার পরই সিধু ঘনিষ্ঠ বিধায়করা মুখ্যমন্ত্রী পদ থেকে অমরিন্দর সিংকে সরানোর দাবি জানান। রীতিমত চাপের মুখে পড়ে কিছুদিন আগে নিজেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অমরিন্দর সিং। এভাবে বারবার অপমান করায় ক্ষোভ উগরেও দেন তিনি। অমরিন্দর সিংয়ের পরবর্তী সময়ে পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছে দলিত শিখ নেতা চরণজিৎ সিং চন্নিকে।

advt 19

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...