Monday, April 6, 2026

জঙ্গিপুর-সামশেরগঞ্জের সব বুথে কেন্দ্রীয় বাহিনী, সীমান্তবর্তী এলাকায় নজরদারি

Date:

Share post:

রাত পোহালেই কলকাতার ভবানীপুর উপনির্বাচনের (Bhawanipur By Poll) পাশাপাশি মুর্শিদাবাদের (Murshidabad) জঙ্গিপুর (Jongipur) ও সামশেরগঞ্জে (Samshergunj) ভোট গ্রহণ। এই দুই কেন্দ্রেও সুষ্ঠু ও অবাধভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী (CRPF) রাখছে নির্বাচন কমিশন (EC)। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু হয়েছে।

 

দুটি বিধানসভার কেন্দ্রেরই ৫০ শতাংশের বেশি বুথে সিসি ক্যামেরা থাকবে। বাকি বুথে মাইক্রো অবজার্ভার থাকবে।

দুই বিধানসভা কেন্দ্র সীমান্তবর্তী এলাকায় (Boroder Area) অবস্থিত। তাই সীমান্তেও নজরদারি বাড়ানো হয়েছে। দুই কেন্দ্রের একাধিক পয়েন্টে নাকা চেকিং রয়েছে। করোনা বিধি থাকায় ভোটের দিন প্রার্থীরা সর্বোচ্চ দু’টি গাড়ি

সঙ্গে নিয়ে ঘুরতে পারবেন।

 

মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট ৩২৯টি পোলিং স্টেশন রয়েছে। দু’লক্ষ ৩৭ হাজার ৭৫০ জন ভোটার রয়েছেন। শারীরিকভাবে অক্ষম ভোটারের সংখ্যা ১৫৮৫ জন। জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে ৩৬৩টি পোলিং স্টেশন রয়েছে। এখানে দু’লক্ষ ৫৫ হাজার ৯৯৮ জন ভোটার রয়েছেন। ১৭৬৭ জন শারীরিকভাবে অক্ষম ভোটার রয়েছেন।

advt 19

 

 

 

Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...