Tuesday, April 7, 2026

গোয়ায় পৌঁছে গেলেন লাল-হলুদ কোচ মানোলো ডিয়াজ, বৃহস্পতিবার উড়ে যাবে বঙ্গ ব্রিগেড

Date:

Share post:

আসন্ন ২০২১-২২ আইএসএল( Isl) মরশুম শুরু করতে গোয়া পৌঁছে গেলেন এসসি ইস্টবেঙ্গলের( Sc EastBengal) কোচ ম‍্যানুয়েল মানোলো ডিয়াজ। বুধবার সহকারী কোচ অ্যাঞ্জেল গার্সিয়ার সঙ্গে গোয়া পোঁছে যান তিনি। গোয়ায় পৌঁছে গিয়েছেন টিম ম্যানেজার মৃদুল বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার পৌঁছে গিয়েছিলেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ফুটবলার ফ্রাঞ্জো প্রিৎসে।

এদিকে বৃহস্পতিবার সকালে গোয়ার উদ্দেশে রওনা দেবেন অরিন্দম ভট্টাচার্য, মহম্মদ রফিক, শঙ্কর রায়, হিরা মণ্ডল সহ বাকি ফুটবলাররা। এরপরই আইএসএল-এর প্রস্তুতি শুরু করে দেবেন লাল-হলুদ কোচ। সূত্রের খবর  প্রতিযোগিতা শুরু হওয়ার আগে বেশকিছু প্রস্তুতি ম্যাচ খেলে নিতে চলেছে এসসি ইস্টবেঙ্গল।

২১ নভেম্বর জামসেদপুর এফসির বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগের অভিযান শুরু করবে লাল-হলুদ ব্রিগেড। তিলক ময়দানে জামসেদপুরের বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ক্লাব। ২৭ নভেম্বর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি যুদ্ধে নামবে দল।

গত মরশুমে ভাল খেলতে না পারলেও এবারে ঘুরে দাঁড়াতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:আইপিএল থেকে ছিটকে গেলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর


 

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...