Saturday, June 27, 2026

কক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে ক্যাম্পে গুলি করে হত্যা

Date:

Share post:

গুলি করে হত্যা করা হল রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে। বুুুধবার কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হাতে নিহত হন তিনি।

স্থানীয় সূত্রে খবর, এশার নামাজের পর ক্যাম্পে নিজ অফিসে ছিলেন মুহিবুল্লাহ। এ সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। তিনটি গুলি তার বুকে লাগে। পরে তাকে এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ছিলেন মুহিবুল্লাহ।

২০১৯ সালের ২২ অগাস্ট রোহিঙ্গা শিবিরে মহাসমাবেশ করে আলোচনায় আসেন মুহিবুল্লাহ। একই বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে ১৭ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের যে ২৭ জন প্রতিনিধি অভিযোগ দেন মুহিবুল্লাহ ছিলেন তাদের একজন।

আরও পড়ুন- দ্রুত CWC বৈঠকের দাবি জানিয়ে সোনিয়াকে চিঠি গুলাম নবী আজাদের advt 19

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...