Saturday, June 27, 2026

দ্রুত CWC বৈঠকের দাবি জানিয়ে সোনিয়াকে চিঠি গুলাম নবী আজাদের

Date:

Share post:

আরও স্পষ্টভাবে প্রকাশ্যে চলে গেল কংগ্রেসের(Congress) আভ্যন্তরীণ দলীয় কোন্দল। কপিল সিব্বলের(Kapil sibal) পর এবার কংগ্রেসের বলিষ্ঠ নেতা গুলাম নবী আজাদ দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে(Sonia Gandhi) চিঠি লিখলেন। সূত্রের খবর, সোনিয়াকে লেখা চিঠিতে যত দ্রুত সম্ভব কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের(CWC) আবেদন জানানো হয়েছে।

গুলাম নবী আজাদের পূর্বে কংগ্রেসের বরিষ্ঠ নেতা কপিল সিব্বল যত দ্রুত সম্ভব ওয়ার্কিং কমিটির বৈঠকের দাবি জানিয়েছিলেন। বুধবার জি-২০ নেতাদের তরফের সাংবাদিক বৈঠক করে কপিল সিব্বল প্রশ্ন তুলেছিলেন, দলে কোন সভাপতি নেই। যদি সভাপতি না থাকে তাহলে সিদ্ধান্ত কে নিচ্ছে? তিনি বলেন, কংগ্রেস ছাড়ার বিষয়ে মানুষের মনে একটি প্রশ্ন রয়েছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জিতিন প্রসাদ দল ছেড়েছেন। নেতারা যদি দল ছেড়ে যাওয়া বন্ধ না করে, তাহলে দল বিশাল ক্ষতির সম্মুখীন হবে। এভাবে বসে বসে আমি দলের ক্ষতি দেখতে পারি না। আমি দলের সঙ্গে আছি, কোনো ব্যক্তির সঙ্গে নেই।

আরও পড়ুন:আইপিএল থেকে ছিটকে গেলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর

জি২৩ নেতাদের প্রসঙ্গে কপিল সিব্বল বলেন, আমি সেই ব্যক্তি নই যে দল ছেড়ে অন্য কোথাও চলে যাবে। আমরা শক্তিশালী। যারা নেতৃত্বের ঘনিষ্ঠ ছিল তারাই দল ছেড়েছেন, এবং যাদের ঘনিষ্ঠ হিসেবে ধরা হতো না তারা এখনো দলের সঙ্গে জুড়ে থেকে লড়াই করে চলেছেন।

advt 19

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...