Wednesday, March 4, 2026

পড়তে চায় কিশোরী, বিয়ে ঠেকাতে দরখাস্ত নিয়ে নিজেই উপস্থিত থানায়

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

দরিদ্র পরিবারের কিশোরী স্কুলছাত্রী বিয়েতে রাজি নয়। লেখাপড়া করতে চায় ওই দশম শ্রেণীর পড়ুয়া মেধাবী ওই ছাত্রী। আর তাই বাল্য বিবাহ রুখতে আইনি সহায়তা চেয়ে নিজেই দরখাস্ত নিয়ে থানায় হাজির হয়েছে সে।
২৮ সেপ্টেম্বর দুপুরে ওই স্কুলছাত্রী চুয়াডাঙ্গা সদর থানায় হাজির হয়ে ওসির কাছে দরখাস্ত জমা দেন। পরে পুলিশ তার বাড়িতে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলে ওই বিয়ে বন্ধ করে দেয়।
ওই স্কুলছাত্রী শহরের ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী।

পুলিশ জানিয়েছে, ১৬ বছর বয়সী ওই কিশোরীর বাবা চায়ের দোকান চালায়। মা একটি মুড়ির কারখানায় দৈনিক মজুরিতে কাজ করেন। সম্প্রতি তার কাকা ও মা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল বেশ কিছুদিন ধরে। কিশোরী তাদের বারবার বোঝানো সত্ত্বেও তারা সিদ্ধান্তে অনড় থাকেন এবং বিয়ের পাত্র ঠিক করেন।শেষপর্যন্ত উপায় না দেখে সেই কিশোরী নিজেই থানায় এসে উপস্থিত হন।

আরও পড়ুন- উৎসশ্রীর আবেদন পড়ে থাকলেই আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ: কড়া বার্তা ব্রাত্যর
সম্প্রতি একই এলাকায় পুলিশ আরেকটি বাল্য বিবাহ ভেঙে দেওয়ায় উৎসাহিত হয়ে এই কিশোরী পুলিশের কাছে আসেন বলে জানান। পরে পুলিশের একটি দল কিশোরীর বাড়িতে গিয়ে তার মা ও বাবাকে বুঝিয়ে বলার পর তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং মেয়ের পড়াশোনা চালিয়ে যাবার ব্যাপারে সম্মত হন।
সদর থানার পুলিশের ওসি মোহাম্মদ মহসীন বলেন, আমাদের থানায় এক শিক্ষার্থী একটি দরখাস্ত নিয়ে আসেন। তার অভিযোগ, তার মা ও কাকা তাকে জোর করে বিয়ে দিতে চাইছেন। কিন্তু মেয়েটি পড়তে চান। পরে আমরা গিয়ে তার মা-বাবাকে বুঝিয়ে বিয়ে বন্ধ করে তার পড়াশোনা চালু রাখার ব্যবস্থা করি।

advt 19

 

spot_img

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, বুধের সকাল থেকে শেয়ার বাজারে ধস 

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত শেয়ার বাজার (Sensex Crashed)। বুধবার সকালে প্রায় দেড় হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স।বেলা...

বিজেপির প্রচারের দায়িত্বে ‘গণশক্তি’! প্রথমপাতার ছবি দিয়ে তীব্র খোঁচা কুণালের

রাম-বাম এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে- এই অভিযোগ বহুদিন ধরেই করছে রাজ্যের শাসকদল। কেরালার (Kerala) নাম বদল নিয়ে...

বিশ্বকাপের প্রভাবে বলিউড বক্সঅফিস সংকট! হোলিতে নেই কোনও হিন্দি ছবি 

বলিউডের সঙ্গে হোলির বরাবরের একটা বিশেষ যোগসূত্র চলে এসেছে। বড় ক্যানভাসে বিনোদনমূলক সিনেমা মানেই অন্তত একটা হোলির দৃশ্য...

লোকসভার প্রিভিলেজ কমিটিতে ফের কল্যাণ! 

লোকসভার প্রিভিলেজ কমিটিতে আবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)...