Wednesday, June 24, 2026

ভবানীপুর: ফিরহাদ-সুব্রতর বিরুদ্ধে কমিশনে বিজেপি, ‘৩-০’ ছোট্ট টুইটে পাল্টা কুণাল

Date:

Share post:

হাইভোল্টেজ ভবানীপুর(Bhawanipur) কেন্দ্রে সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণপর্ব। নিরাপত্তার দিকে নজর রেখে এই কেন্দ্রে জারি রয়েছে ১৪৪ ধারা। তবে সকাল থেকেই তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে ফিরহাদ হাকিম(firhad Hakim) ও সুব্রত মুখোপাধ্যায়কে(Subrata Mukherjee) আটক করার দাবি জানানো হয়েছে। তবে বিজেপি একের পর এক অভিযোগে সরব হয়ে উঠলেও গেরুয়া শিবিরকে খুব একটা পাত্তা দিতে নারাজ তৃণমূল(TMC)। এদিন ছোট্ট টুইটে অন্তত সেই বার্তাই দিয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)।

 

বৃহস্পতিবার সকালে ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন উপলক্ষে টুইটে ভোটদানের আবেদন জানিয়েছিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। একই রকম ভাবে টুইট করেছিলেন আরেক মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আর সেই টুইটকে হাতিয়ার করেই কমিশনে বিজেপির অভিযোগ ফিরহাদ হাকিমরা ভবানীপুরের মানুষকে প্রভাবিত করছেন। শুধু তাই নয়, নির্বাচন কেমন চলছে তা দেখতে ভবানীপুরের বিভিন্ন বুথে ফিরহাদের যাওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিজেপির তরফে। বিজেপির অভিযোগ, বুথে বুথে গিয়ে মানুষকে প্রভাবিত করছেন তিনি। অবিলম্বে তাকে আটক করা হোক। যদিও তৃণমূলের তরফে পালটা জানানো হয়েছে, ফিরহাদ হাকিম ওই কেন্দ্রের ভোটার সুতরাং নিজের কেন্দ্রে তার চলাচলে কোনো বাধা থাকতে পারে না। এবং যে টুইটকে হাতিয়ার করে বিজেপি কমিশনে অভিযোগ জানাচ্ছে তার কোনো ভিত্তি নেই। ওই টুইটে কোন দলকে ভোট দেওয়ার আবেদন জানানো হয়নি। আসলে হার নিশ্চিত বুঝে মিথ্যা কারণ খাড়া করে বাজার গরম করতে চাইছে ওরা।

এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি যখন উত্তাল হয়ে উঠেছে ঠিক সেই সময় ছোট্ট একটি টুইট করতে দেখা গেল তৃণমূল নেতা কুণাল ঘোষকে। এবং টুইটে তিনি স্পষ্ট ভাবে বুঝিয়ে দিলেন, বঙ্গে আজ যে ৩ কেন্দ্রে নির্বাচন হচ্ছে তাতে বিজেপিকে গুরুত্ব দেওয়ার কোনও জায়গা নেই। সকাল থেকে চলতে থাকা এই সকল বিতর্ককে ফুৎকারে উড়িয়ে টুইটে তিনি লিখলেন, “বেশি কথার কিছু নেই। আজ আবার ৩-০”। অর্থাৎ স্পষ্টভাবে না বললেও কুণাল ঘোষ বুঝিয়ে দিলেন, বঙ্গের ৩ নির্বাচন কেন্দ্রে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেতে চলেছে ঘাসফুল শিবির।

advt 19

 

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...