Saturday, April 4, 2026

রাজ্যের মুকুটে নয়া পালক: মাথাপিছু আয়বৃদ্ধিতে দেশে শীর্ষে বাংলা, জানালেন অমিত

Date:

Share post:

রাজ্যের মুকুটে নয়া পালক। মাথাপিছু আয়বৃদ্ধিতে দেশের মধ্যে শীর্ষে বাংলা। শুক্রবার, রিজার্ভ ব্যাঙ্কের (RBI) দেওয়া তথ্য দিয়ে টুইটে এই কথা জানান রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)। তাঁর টুইটটি রিটুইট করেন তৃণমূল (Tmc) সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brian)। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) অমিত মিত্র লেখেন, “নেট মাথাপিছু আয় বৃদ্ধিতে দেশের মধ্যে একনম্বরে পশ্চিমবঙ্গ। ব্রাভো! ২০২০-২১ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে আয় বৃদ্ধি ৭.১৬ শতাংশ, যেখানে সারাদেশের আয় হ্রাস পেয়েছে ৩.৯৯ শতাংশ।”

এরপরেই তোপ দেগে রাজ্যের অর্থমন্ত্রী লেখেন, এটি নরেন্দ্র মোদির অযোগ্যতা, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিকাশ প্রতিফলিত করেছে।

এর আগে জিডিপি (GDP) বৃদ্ধির নিরিখেও দেশের সেরা রাজ্যগুলির মধ্যে একটি নির্বাচিত হয়েছিল বাংলা। ২০২০-২১ অর্থবর্ষে ১০ লক্ষ কোটি টাকার বেশি অর্থনীতির রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থান পেয়েছিল। এবার মাথাপিছু আয়বৃদ্ধিতে একেবারে শীর্ষে। যেখানে করোনাকালে দেশের অন্যান্য রাজ্যে মাথাপিছু আয় কমেছে সেখানে, বাংলার মানুষের মাথাপিছু আয় বৃদ্ধির খবর নিঃসন্দেহে সরকারের বড় সাফল্য। এই নিয়ে রাজ্য সরকারের প্রশংসা করেছেন কেন্দ্রের নীতি আয়োগের সিইও অমিতাভ কান্তও। রাজ্যের তরফে দাবি, সুস্পষ্ট আর্থিক নীতির ফলই এই বৃদ্ধি সম্ভব হয়েছে।

আরও পড়ুন- তালিবানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি আমেরিকার! পেন্টাগনের মন্তব্যে জোর জল্পনা

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...