Wednesday, June 24, 2026

তালিবানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি আমেরিকার! পেন্টাগনের মন্তব্যে জোর জল্পনা

Date:

Share post:

আফগানিস্তানের(Afghanistan) নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে ফের একবার দেশের দখল নিয়েছে তালিবান(Taliban)। মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার পর থেকে আফগানিস্থানে নেমে এসেছে অন্ধকার যুগ। এই পরিস্থিতিতে আবার কি তালিবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছে আমেরিকা(America)? পেন্টাগনের এক বিবৃতি অন্তত সে দিকেই ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা বিভাগের সচিব জন কার্বা জানান, আমেরিকার অধিকার রয়েছে আফগানিস্থানে ফের ড্রোন হামলা চালানোর।

আরও পড়ুন:বিজেপির রাজনৈতিক সার্কাসের অন্যতম জোকার কল্যাণ চৌবে! কেন এমন বললেন কুণাল?

সম্প্রতি কার্বি জানিয়েছেন, “সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার অধিকার আমেরিকার রয়েছে। দেশকে রক্ষা করার অধিকার রয়েছে আমেরিকা।” মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সচিবের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই গুঞ্জন শুরু হয়েছে তাহলে কি ফের আফগানিস্তানের মাটিতে তালিবানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে চলেছে মার্কিন বাহিনী? এদিকে তালিবানের তরফে আগেই দাবি করা হয়েছে আফগানিস্তানে আকাশে আমেরিকা ফের ড্রোন ওড়ানো শুরু করেছে, যা দোহা চুক্তির পরিপন্থী। সব মিলিয়ে পরিস্থিতি যে বেশ জোরালো হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না।

advt 19

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...