Wednesday, June 24, 2026

কলকাতা পুলিশে আবেদন করতে পারবেন তৃতীয় লিঙ্গের মানুষরাও, বড় ঘোষণা হাইকোর্টের

Date:

Share post:

পুজোর আগে সুখবর রাজ্যের তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য। এবার থেকে কলকাতা পুলিশে আবেদন করতে পারবেন তৃতীয় লিঙ্গের মানুষরাও। পুলিশে নিয়োগের আবেদনে ক্ষেত্রে তাঁদের জন্য ফর্মে পৃথক কলম রাখতে হবে। শুক্রবার এমনই নির্দেশ দিল বিচারপতি অরিন্দম মুখোপাধ্য়ায়ের এজলাস। অতএব পুলিশে নিয়োগ নিয়ে আর কোনও বাধা থাকল না তৃতীয় লিঙ্গের মানুষজনের।

দীর্ঘদিন ধরেই কলকাতা পুলিশে তৃতীয় লিঙ্গের নিয়োগ নিয়ে জল্পনা চলছিল। নিয়োগ হবে কিনা এই নিয়ে বাড়ছিল সংশয়। গোটা বিষয়টি নিয়ে গত ৬ সেপ্টেম্বর রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় আদালত। গত ১৪ সেপ্টেম্বর রাজ্যের অতিরিক্ত সচিবের তৈরি রিপোর্টটি গ্রহণ করে আদালত। সেই রিপোর্টের ভিত্তিতে শুক্রবার এই নির্দেশ দিল আদালত।

আরও পড়ুন- লক্ষ্য রেকর্ড মার্জিন, গান্ধী জয়ন্তী থেকেই খড়দহে ঝাঁপিয়ে পড়ছেন কৃষিমন্ত্রী শোভনদেব

advt 19

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...