Saturday, June 13, 2026

দু’মাস ধরে জলমগ্ন এলাকা, প্রতিবাদে জলের মধ্যেই ধর্ণায় বসে পড়লেন তৃণমূল বিধায়ক

Date:

Share post:

টানা বৃষ্টির জেরে প্রায় ৫০ দিন ধরে জলমগ্ন হাওড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বামনগাছি এলাকা। এলাকার প্রতিটি ঘরে ঘরেই জল ঢুকে যাওয়ায় বিপর্যস্ত জনজীবন। দৈনন্দিন কাজকর্ম সারতে প্রতিনিয়তই প্রবল সমস্যার সম্মুখীন হচ্ছে ওই ওয়ার্ডের বাসিন্দাদের। পাশাপাশি শিশুদের নানারকম শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছে। কোথাও জমে রয়েছে হাঁটু জল, তো আবার কোথাও গোড়ালি ডোবা জল। এই জলযন্ত্রণায় নাজেহাল হয়ে পড়েছেন স্থানীয়রা।

এই জলযন্ত্রণার প্রতিবাদে সরব হন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। এদিন হাওড়ার পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ওই জমা জলেই একটি চেয়ার নিয়ে ধর্ণায় বসে পড়েন তিনি।  যতক্ষণ না পর্যন্ত এই এলাকার জলমগ্ন দশার কোনও উন্নতি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি ওখানে ওভাবেই বসে থাকবেন বলে জানান। বিধায়কের এমন সক্রিয়তায় নড়েচড়ে বসে হাওড়া পুরসভা। এরপরই পুরসভার তরফে দু’টি পাম্প ও একটি সাকসান যন্ত্র এলাকায় পাঠানো হয়। সেগুলি দিয়ে জমা জল বের করার কাজ শুরু করা হয়। এর পর ধর্ণা তুলে নিয়ে এলাকায় সেই কাজ তদারকি করে দেখেন বিধায়ক। দুর্দশার সময়ে বিধায়ককে কাছে পেয়ে আপ্লুত স্থানীয়রা।

আরও পড়ুন- এবার অসম, সুস্মিতার হাত ধরে বিজেপি-কংগ্রেস থেকে তৃণমূলে যোগ ১৫০-র বেশি নেতা-কর্মীর advt 19

 

Related articles

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...