Saturday, June 20, 2026

রাজ্যের সব পতিতাপল্লি একজোট, এবার পুজোয় মিলবে না বেশ্যাদ্বার মাটি

Date:

Share post:

দুর্গাপুজোয় ‘বেশ্যাদ্বার মৃত্তিকা’ ছাড়া প্রতিমা অপূর্ণ । এর উল্লেখ রয়েছে শাস্ত্রে। কিন্তু বাংলার বেশ্যা সমাজ সেই রীতি মানার জন্য বারোয়ারি কমিটিগুলির পাশে আর দাঁড়াতে চায় না। এর আগেও এমন কথা তারা বলেছেন । কিন্তু এবার সবাই এককাট্টা । এদের হয়ে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করছে দুর্বার মহিলা সমন্বয় কমিটি। যে পুজোর সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে, সেখানে কেন সবাই এককাট্টা? এ প্রশ্নটির উত্তর কিন্তু অনেক গভীরে । কাঠগড়ায় কেন্দ্রের তুঘলকি আইন।

এই সংগঠনের সম্পাদক কাজল বসু জানিয়েছেন , ‘আগেও আমরা এই কথা বলেছি যে, আমাদের দরজার মাটি না পেলে পুজো হবে না, কিন্তু কেউ আমাদের ঘরের চৌকাঠ পার হলেই অপরাধী। কেন্দ্রীয় সরকারের নতুন আইনই সেটা বলেছে। তাই আমরা ঠিক করেছি, গোটা রাজ্যেই এ বার সব পতিতাপল্লি এক সুরে বলবে, দরজার মাটি দেব না।

আরও পড়ুন- পুজোর দিনগুলোতে রাজ্যে নির্বাচনী প্রচার বন্ধ রাখার আবেদন মমতার

তবে কি বাঙালির দুর্গাপুজো তার কৌলিন্য হারাতে চলেছে কেন্দ্রীয় সিদ্ধান্তে? এ প্রশ্ন কিন্তু উঠছে। দুর্বারের বক্তব্য, সম্প্রতি কেন্দ্রীয় সরকার যে মানবপাচার-বিরোধী আইন তৈরির উদ্যোগ নিয়েছে তাতে এই পেশায় যুক্ত যৌনকর্মীরা বিপদের মধ্যে পড়বেন। এমনকি, এই পেশাই উঠে যেতে পারে বলে মনে করছেন অনেকে। অথচ, এই পেশায় শুধুমাত্র কলকাতার সোনাগাছিতেই আছেন ৪৫ হাজার মা-বোন। সারা ভারতে সেই পরিসংখ্যান কয়েক লক্ষ।

প্রসঙ্গত,‘ট্র্যাফিকিং পার্সনস (প্রিভেনশন, প্রোটেকশন অ্যান্ড রিহ্যাবিলেটশন) বিল ইতিমধ্যেই লোকসভায় পাশ হয়ে গিয়েছে। এখন রাজ্যসভার অনুমোদন পেলেই তা আইন রূপায়নের দিকে এগিয়ে যাবে। সেই বিলই সিলেক্ট কমিটি-তে পাঠানোর দাবি তুলে গত অগস্ট মাসে সংসদ চলাকালীনই সরব হয়েছিল দুর্বার।

তাদের বক্তব্য খুব স্পষ্ট । তারা অভিযোগ করেছেন, মানবপাচার রোধের নামে আসলে যৌনকর্মীদের পেশাটাকেই তুলে দিতে চাইছে কেন্দ্র। সেই রেশ টেনেই সর্বজনীন দুর্গাপুজোকে বয়কট করতে চাইছেন পতিতাপল্লির বাসিন্দারা।

দুর্বার অবশ্য নিজেদের পুজো করছে এ বারও। তবে এর আগে সেই পুজোয় পুলিশের অনুমতি নিয়ে রীতিমতো চাপে পড়তে হয়েছিল দুর্বারকে। সেই সময় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ে অনুমতি আদায় করেছিল দুর্বার।  তাই এখন দেখার কেন্দ্রীয় আইনের জাঁতাকলে পড়ে দেওয়ালেখা পিঠ ঠেকে যাওয়া, এই পেশার সঙ্গে যুক্তরা শেষপর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকতে পারেন কিনা।

advt 19

 

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...