Tuesday, June 23, 2026

উত্তরপ্রদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন অভিনেত্রী কঙ্গনা 

Date:

Share post:

উত্তরপ্রদেশ অর্থাৎ যোগী আদিত্যনাথের ( Yogi Aditya nath) রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, (Brand Ambassador of UP) হতে চলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangna Ranawat) । ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান প্রোডাক্ট প্রোগ্রাম (One district-one product) এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন কঙ্গনা। কঙ্গনার ব্যক্তিগত সচিব সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন এ নিয়ে গত কাল অর্থাৎ শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠকও হয় অভিনেত্রীর। সম্প্রতি কিছুকাল ধরেই এই বলিউড অভিনেত্রীর গলায় বিজেপি এবং মোদি সরকারের ভূয়সী প্রশংসা শোনা যাচ্ছিল। সমালোচকদের মতে তারই পুরস্কার স্বরূপ কঙ্গনার এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ওঠা ।

 

কঙ্গনা আপাতত নিজের আগামী ছবি ‘তেজস’ এর (Tejas) শুটিং নিয়ে ব্যস্ত । সে কারণে এখন উত্তরপ্রদেশেই রয়েছেন তিনি। শুক্রবার মোরদাবাদে শুটিং করেন অভিনেত্রী। এরপরই সোজা লখনউ পৌঁছন। দেখা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে। উত্তরপ্রদেশ সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রোগাম’উপলক্ষে মুখ্যমন্ত্রী যোগীর বাসভবনে যান কঙ্গনা । সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেত্রী। কঙ্গনাকে একটি বিশেষ সোনার কয়েন উপহার দেন যোগী। ওই কয়েনটি রামমন্দিরের ভূমিপুজোর সময় ব্যবহৃত হয়েছিল। তিনি শীঘ্রই অযোধ্যা নিয়ে ছবি তৈরি করবেন বলেও জানিয়েছেন।

advt 19

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...