Friday, June 12, 2026

দ্বীপরাজ্যে ফুটছে ঘাসফুল, গোয়া তৃণমূলে যোগদান প্রাক্তন ফুটবলার-বক্সারের

Date:

Share post:

উত্তর-পূর্বের ত্রিপুরা (Tripura), অসম (Assam), মেঘালয়ের (Meghalaya) পাশাপাশি দ্বীপরাজ্য গোয়াতেও (Goa) সংগঠন বিস্তার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল তৃণমূল কংগ্রেস (TMC)। ইতিমধ্যেই একাধিক কর্মসূচি নিয়ে গোয়া পৌঁছেছেন তৃণমূলের দুই সাংসদ ডেরেক ও’ব্রায়ান (Derek O’Brien) এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। তারও আগে দ্বীপরাজ্য চষে ফেলেছে প্রশান্ত কিশোরের (PK) আইপ্যাকের (IPAC) সদস্যরা। খুব দ্রুত সেখানে যাওয়ার বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee).

 

ইতিমধ্যেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহ ফালেরিও (Luizinho Faleiro)-সহ ১০ জন প্রথমসারির নেতা কলকাতায় এসে তৃণমূলে যোগ দিয়েছেন। লুইজিনহ গোয়ার ২ বারের মুখ্যমন্ত্রী এবং ৭ বারের বিধায়ক।

এবার ঘাসফুল শিবিরে যোগ দিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ডিফেন্ডার ডেনজিল ফ্রাঙ্কো (Denzil Franco) এবং প্রাক্তন বক্সার লেনি দা গামা (Lenie D’Gama)। আজ, শনিবার গোয়ায় একটি যোগদান অনুষ্ঠানে বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী তথা ক্রিকেটার মনোজ তিওয়ারির হাত থেকে দলীয় পতাকা তুলে নেন গোয়ার এই দুই জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব।

 

তৃণমূলে নাম লিখিয়ে সক্রিয় রাজনীতিতে অভিষেক করলেন দুই দুই ক্রীড়াবিদ। ফ্রাঙ্কো ২০২২ গোয়া বিধানসভা ভোটে লড়তেও আগ্রহী। আর লামা গোয়ায় খেলাধুলা নিয়ে কংগ্রেস ও বিজেপির উদাসীনতার জন্য নাম লেখাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। তাঁরা মনে করছেন, বাংলার ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাঁর রাজ্যে খেলাধুলার প্রসার ও মান উন্নয়ন করেছেন, ক্লাবগুলির দিকে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাতে তৃণমূল নেত্রীর হাত ধরেই গোয়ায় খেলাধুলার বিকাশ ঘটবে

advt 19

 

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...