Wednesday, June 24, 2026

বাংলায় গণতন্ত্র নিয়ে ফের মমতাকে আক্রমণ রাজ্যপালের, কড়া জবাব দিলেন কুণাল

Date:

Share post:

ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। বরাবর বিজেপি ঘেঁষা রাজ্যপাল জগদীপ ধনকড়। আগেও তার প্রমাণ মিলেছে। আজ আবারও গান্ধী জয়ন্তীতে বাংলার গণতন্ত্র নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন ধনকড়। তাঁর কথায়, “বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দাবিতে মমতা সরকারের উচিত ভয় ও হিংসা দূর করা।’ যদিও এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: ডিভিসির বিষয়ে পদক্ষেপ নিন: ‘ম্যানমেড বন্যা’য় কেন্দ্রকে বার্তা মমতার

মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে টুইটারে রাজ্যপাল লিখেছিলেন, “গান্ধী জয়ন্তীতে আমাদের মনে রাখা দরকার, কীভাবে তাঁর শান্তি ও অহিংসার নীতি বিশ্ব জুড়ে বন্দিত। বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দাবিতে মমতা সরকারের উচিত ভয় ও হিংসা দূর করা।’

এর পাল্টা দিয়েই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, “কেন্দ্রের বিভিন্ন রিপোর্ট পড়ে নেওয়া উচিত রাজ্যপালের। দেখা যাবে, অপরাধ দমনে ডবল ইঞ্জিন সরকার কী পরিমাণে ব্যর্থ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কতটা নিরাপদ। দলদাসের ভূমিকা পালন না করে রাজ্যপালের উচিত এই সব রিপোর্ট-সহ ট্যুইট করা।’’

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...