Friday, April 3, 2026

পুজোর দিনগুলোতে রাজ্যে নির্বাচনী প্রচার বন্ধ রাখার আবেদন মমতার

Date:

Share post:

পুজোর মরসুমে রাজ্যের আরও ৪ কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন(election commission)। তবে পুজোর সময় যাতে উপ নির্বাচনের প্রচার না হয় তার জন্য শনিবার আর্জি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামী ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রচারে নিষেধাজ্ঞার দাবিতে নির্বাচন কমিশনকে চিঠি দেবেন বলেও নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, আগামী ৩০ অক্টোবর রাজ্যের বাকি চার কেন্দ্র উপ নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে তার আগেই রাজ্যে পুজোর মরসুম। মানুষের আনন্দের সময় যাতে কোনো রকম রাজনৈতিক প্রচার না হয় তার জন্য কমিশনের কাছে আবেদন জানান তিনি। এর পাশাপাশি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উপনির্বাচন থাকলেও নির্বাচন কমিশন ক্লাবগুলোকে ৫০ হাজার টাকা করে দেওয়ার বিষয়টিতে অনুমতি দিয়েছে। তবে চারটি বিধানসভা কেন্দ্রের মহিলারা নির্বাচন অবধি লক্ষীর ভান্ডারের টাকা পাবেন না। নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর নভেম্বর মাসে আগের বকেয়া সমস্ত টাকা পেয়ে যাবেন এই চার বিধানসভা কেন্দ্রের মহিলারা।

আরও পড়ুন:ডিভিসির বিষয়ে পদক্ষেপ নিন: ‘ম্যানমেড বন্যা’য় কেন্দ্রকে বার্তা মমতার

শুধু তাই নয়, পুজো উপলক্ষে করোনা বিধিতেও কিছুটা শিথিলতা জারি করেছে সরকার। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন পুজোর জন্য ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত নাইট কার্ফু তুলে দেওয়া হয়েছে। তবে সকলের কাছে তিনি অনুরোধ করেছেন করো না বিধি মেনে যাতে সকলে ঠাকুর দেখেন।

advt 19

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...