Saturday, April 4, 2026

ভারত থেকে চড়া দামে চুল আমদানি করছে বাংলাদেশ

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

ভারত থেকে চুল আমদানি করছে বাংলাদেশ, তাও আবার চড়া দামে। মহিলাদের পরচুলা তৈরির জন্য চুলের চাহিদা তুঙ্গে। আর তাই ভারত থেকে চুল আমদানি বাড়িয়েছে ওপার বাংলা। চুলের চাহিদা থাকার কারণে এখন দিনাজপুরের হিলি দিয়ে ভারত থেকে ওপার বাংলায় রফতানি করা হচ্ছে চুল। তারপরে সেই চুল পাঠানো হচ্ছে ঢাকা সহ অন্যান্য এলাকার হেয়ার ক্যাপ কারখানায়।

পশ্চিমবঙ্গের আর কে এক্সপোর্টার্স এবং হিউম্যান হেয়ার নামক দুটি রফতানি সংস্থা বাংলাদেশে পাঠাচ্ছে চুল। হিলি সীমান্ত দিয়ে সেই চুলের আমদানি করছে নাশাত ট্রেডার্স ও ঢাকার আশিক এন্টারপ্রাইজ নামের দুটি সংস্থা।নাশাত ট্রেডার্সের পক্ষে নুর ইসলাম জানান, ওপার বাংলায় বেশ কিছু হেয়ার ক্যাপ কারখানা হয়েছে। বাংলাদেশের বাজারে চাহিদা মেটানোর পরে ওই কারখানা থেকে বিদেশেও ওই হেয়ার ক্যাপ রফতানি করা হচ্ছে।

জানা গিয়েছে , এই জন্য প্রধান কাঁচামাল হল মহিলাদের মাথার চুল। ঝরে পড়া চুল কেনা হচ্ছে চড়া দামে, যা দিয়ে তৈরি হয় পরচুলা। তাই চুলের চাহিদা বেড়েছে। ভারত থেকে নিয়মিত চুল আমদানি করা হচ্ছে ।

সংস্থার কর্ণধার বলেন, ‘ আঁচড়ানোর সময় অনেকক্ষেত্রে চুল ঝরে পড়ে। সেই চুল অনেকে বিক্রি করেন। আমরা সেগুলি আমদানি করে বিভিন্ন কারখানাতে পাঠিয়ে দিই।’ তিনি জানান, এই চুল আমদানি করা হচ্ছে ৬৩ ডলার বা ৫৩০০ টাকা কেজি দরে। তারপরে এই আমদানির জন্য তাদের কাস্টমস শুল্ক দিতে হয়। প্রতি কেজিতে ৮৫০ টাকা করে শুল্ক লাগে।

হিলি স্থলবন্দরের শুল্ক স্টেশনের রাজস্ব আধিকারিক এস এম নুরুল আলম খান জানিয়েছেন, এই বছরের জুলাই থেকে গত শুক্রবার পর্যন্ত প্রায় ৪ হাজার ৭৮০ কেজি চুল আমদানি করা হয়েছে। এর ফলে তাদের প্রায় ২০ লাখ ২৭ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ আধিকারিক সোহরাব হোসেন বলেন, ‘এই বন্দর দিয়ে অন্যান্য জিনিসের পাশাপাশি এখন চুল আমদানিও শুরু হয়েছে। এর ফলে রাজস্ব আয় যেমন বেড়েছে, তেমনি বন্দরের দৈনন্দিন আয় আগের তুলনায় বেড়েছে।’ এদিকে, হেয়ার ক্যাপের চাহিদা রয়েছে দুই বাংলাতেই। আর এর জেরেই দিন দিন বাড়ছে চুলের চাহিদাও। অন্যদিকে, এর ফলে লাভের মুখ দেখছেন দুই বাংলার বহু ব্যবসায়ী এবং সাধারণ মানুষ।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...