Wednesday, April 8, 2026

বিজেপির থেকে মুখ সরালেন অবাঙালিরাও! ৭০, ৭৪ নম্বর ওয়ার্ডেও লিড তৃণমূলের

Date:

Share post:

প্রত্যাশামতোই “মিনি ইন্ডিয়া” ভবানীপুরে রেকর্ড মার্জিনে জিতলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের ব্যবধান ৫৮ হাজার ৮৩৫ ভোট। কলকাতা পুরসভার ৮টি ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি গঠিত। তবে খুব তাৎপর্যপূর্ণ বিষয় হলো একুশের বিধানসভা নির্বাচনে ছটি ওয়ার্ডে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস দুটি ওয়ার্ডে গিয়েছিল বিজেপি। কিন্তু এবার উপনির্বাচনে মুখ্যমন্ত্রী ৮টি ওয়ার্ড থেকেই লিড পেলেন।

একুশের বিধানসভা ভোটে ৭০ ও ৭৪ নম্বর ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। এবার এই দুই ওয়ার্ড থেকেই লিড পেয়েছে তৃণমূল। যা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, এই দুই ওয়ার্ডে মূলত অবাঙালি অধ্যুষিত। খুব স্বাভাবিক ভাবেই তাদের বিজেপির প্রতি ভোট দেয়ার একটা প্রবণতা থাকে। এবার কিন্তু তা হলো না অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাঙালি নয়, অবাঙালি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, পরিষ্কার।

advt 19

 

 

Related articles

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...