Friday, April 3, 2026

চার কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃনমূল

Date:

Share post:

রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃনমূল কংগ্রেস (TMC)। ভোট গণনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই তিনটি কেন্দ্রেের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

দিনহাটায় প্রার্থী করা হয়েছে উদয়ন গুহকে (Udayan Guha)। শান্তিপুর বিধানসভায় প্রার্থী ব্রজকিশোর গোস্বামী (Brajakishore Goswami)। খড়দা বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee) প্রার্থী হবেন তা আগেই জানিয়েছিলেন নেত্রী। আজ আনুষ্ঠানিক ভাবে তাঁরও নাম ঘোষণা করেন তিনি। যদিও গোসাবা কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে ধোঁয়াশা ছিল। এই কেন্দ্রের জন্য দুটি নাম বলেন দলনেত্রী। বাপ্পা নস্কর এবং সুব্রত মন্ডল। তিনি বলেন, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে আলোচনা করে এই দুজনের কাকে দল গোসাবা কেন্দ্রে দাঁড় করাবে সেটা ঠিক করা হবে। এর ঘন্টা দেড়েক পরে দলের তরফে জানিয়ে দেওয়া হয়, গোসাবা কেন্দ্রে দলের প্রার্থী হবেন সুব্রত মন্ডল (Subrata Mondal)।

আরও পড়ুন- বিরোধীদের ধুলোয় মিশিয়ে জঙ্গিপুরে বিশাল ব্যবধানে জয়ী তৃণমূল advt 19

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...